Logo
Logo
×

Advertisement

বিনোদন

সন্তানদের ঝগড়ায় গর্ববোধ করেন কাজল, জানালেন নেপথ্যে কারণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:১১ পিএম

সন্তানদের ঝগড়ায় গর্ববোধ করেন কাজল, জানালেন নেপথ্যে কারণ

ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী কাজল ও অজয় দেবগন দম্পতির মেয়েকে এমনিতেই সারাক্ষণ কোনো না কোনো কারণে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়। যদিও অভিনেতা অজয় দেবগন বলেন, তার চোখে নিসা ও যুগ দেবগন এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান।

অন্যদিকে কাজলের দাবি— তার দুই সন্তানের সঙ্গে কথা কাটাকাটি হলে দুঃখ পাওয়ার বদলে তিনি গর্ববোধ করেন। সম্প্রতি একটি মারাঠি সিনেমা ‘উত্তর’-এর প্রচার অনুষ্ঠানে এমন কথাই বলেন এ তারকা দম্পতি। তাদের সঙ্গী ছিলেন কাজলের মা তনুজা। 

প্রচার অনুষ্ঠানে বাবা–মায়ের সঙ্গে ছেলেমেয়েদের মুখে মুখে তর্ক করার প্রসঙ্গ ওঠে। সেখানেই নিজের মতপ্রকাশ করেন কাজল। তিনি বলেন, বাবা-মায়ের সঙ্গে সব বিষয়ে ছেলেমেয়েদের মনের মিল হবে, এমন ধারণায় তিনি বিশ্বাসী নন। বরং মতবিরোধ হওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।

কাজল বলেন, আমি মনে করি মতের মিল হচ্ছে না— মানে, আমি এমন একজন মানুষকে বড় করে তুলছি, যে প্রশ্ন করতে পারে। লোকের কথা মেনে নেওয়া নয়, বরং প্রশ্ন করতে শিখতে হয়। আমার মেয়ের সঙ্গে বহু বিষয়ে মতবিরোধ হয়। অভিনেত্রী বলেন, তিনি তার মায়ের সঙ্গে তেমন কিছু করেননি। যদিও অভিনেত্রীর মা পাল্টা জবাব দেন, প্রতিমুহূর্তেই কাজল আমার কথার বিরোধিতা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩০ বছর পর বড় পর্দায় ফিরছে শাহরুখ-কাজল-রানীর কালজয়ী সিনেমা

৩০ বছর পর বড় পর্দায় ফিরছে শাহরুখ-কাজল-রানীর কালজয়ী সিনেমা

পূজায় যে কাণ্ড করলেন কাজল

পূজায় যে কাণ্ড করলেন কাজল

কীভাবে এখনো উজ্জ্বল রূপ ও লাবণ্য ধরে রেখেছেন কাজল

কীভাবে এখনো উজ্জ্বল রূপ ও লাবণ্য ধরে রেখেছেন কাজল

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের মুখে কিয়ারা, যা বললেন কাজল

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের মুখে কিয়ারা, যা বললেন কাজল

ওর নারী পছন্দের ক্ষমতাও দারুণ, আমির প্রসঙ্গে কাজল

ওর নারী পছন্দের ক্ষমতাও দারুণ, আমির প্রসঙ্গে কাজল

‘দৃশ্যটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমি বাদ দিতে পারিনি’

‘দৃশ্যটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমি বাদ দিতে পারিনি’

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম