Logo
Logo
×

Advertisement

বিনোদন

রণদীপের স্ত্রীর ঘোমটা টেনে খুলে দেওয়া হলো

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম

রণদীপের স্ত্রীর ঘোমটা টেনে খুলে দেওয়া হলো

ফাইল ছবি

Advertisement

রণদীপ হুডা ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ে করেন মণিপুরের মডেল ও অভিনেত্রী লিন লৈশরামকে। হরিয়ানার জাঠ পরিবারের ছেলে হয়ে মণিপুরি মেয়েকে বিয়ে করা নাকি খুব একটা সহজ ছিল না। পরিবারের মত ছিল না প্রথমে। মণিপুরের লিনকে মানতেই পারছিল না রণদীপের পরিবার। মণিপুরি মেয়ে লিনকে হরিয়ানায় নিজের বাড়িতে ঢোকানোর আগে নাকি জিনস-টপের বদলে চুড়িদার পরান, ঘোমটা দিয়ে মাথা ঢেকে নিতে বলেন অভিনেতা!  খবর আনন্দবাজার অনলাইনের।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই থেকে তিন হতে চলেছেন লিন ও রণদীপ। খুব শিগগিরই নতুন অতিথি আসছে তাদের সংসারে। যদিও লিনের সঙ্গে রণদীপের বিয়েটা সহজ ছিল না।

রণদীপ নিজেই জানান, একই সম্প্রদায়ের মেয়ে না-হওয়ায় লিনকে নিয়ে আপত্তি তুলেছিল অভিনেতার পরিবার। তিনি আরও বলেন, আর পাঁচজন অভিভাবকের মতো আমার মা-বাবাও চেয়েছিলেন জাঠ সম্প্রদায়ের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে। আমাদের পরিবারে এটাই প্রথা। আমি পরিবারে প্রথম, যে জাঠ সম্প্রদায়ের বাইরে বিয়ে করেছে। ফলে সকলেরই আপত্তি ছিল। পরে অবশ্য মেনে নেন।

সেই কারণে প্রথম বার লিনকে নিজের হরিয়ানার বাড়িতে নিয়ে যাওয়ার সময় বাড়তি সচেতন ছিলেন অভিনেতা। লিন বলেন, আমাকে চুড়িদার পরতে হয় জিনস ছেড়ে। রণদীপ বার বার ওড়না দিয়ে ঘোমটার মতো করে দেওয়ার কথা বলে।

এ ক্ষেত্রে রণদীপের যুক্তি, আমার মতে যে জায়গার যে নিয়ম, সেটাকে মেনে চলা উচিত।

লিন অবশ্য জানান, অভিনেতার বাড়িতে প্রবেশ করতেই তার ঘোমটা টেনে খুলে দেন বাড়ির বর্ষীয়ান নারীই। রণদীপ কোনো ফাঁক রাখতে না চাইলেও তার বাড়ির নারীরা জানান, ঘোমটার আড়ালে তারা কাউকে থাকতে দিতে চান না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম