Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

'ধুরন্ধর' মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম

'ধুরন্ধর' মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের সিনেমা ধুরন্ধরআজ মুক্তি পাচ্ছে। আদিত্য ধর পরিচালিত এ তারকাখচিত সিনেমায় বাড়তি নজর কেড়েছেন অভিনেতা। কারণ এ সিনেমায় রণবীরই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) ধুরন্ধরসিনেমা মুক্তির লক্ষ্যে এর মধ্যে চলতি সপ্তাহের শুরুতেই খুলে দেওয়া হয়েছিল অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য। চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। কলকাতার বেশ কিছু প্রেক্ষাগৃহে টিকিটের দাম ৫০০ টাকারও বেশি। যদিও বাদশাহ শাহরুখ খান অভিনীতপাঠানজওয়ানটিকিটের দামের তুলনায় এটি কিছুই না।

জানা গেছে, অগ্রিম টিকিট বুকিং থেকে এর মধ্যেই প্রায় .২৪ কোটি টাকা আয় করে ফেলেছে রণবীর সিংয়ের সিনেমা 'ধুরন্ধর'। সেই নিরিখে চলতি বছরের মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমার সঙ্গে তুলনায় কোথায় দাঁড়িয়েধুরন্ধর’? বাদশাহ শাহরুখ খান, যশ আল্লু অর্জুনদের তুলনাতেই বা কোথায় রণবীর? জানা যাবে আজ থেকে।

অনেক সময় দেখা গেছে, বক্স অফিসে সিনেমার আয়ের ওপর নির্ভর করছে দর্শকদের আগ্রহ। অগ্রিম টিকিট বুকিংয়ের থেকে আয়ের ক্ষেত্রে সবাইকে ছাপিয়ে এগিয়ে রয়েছে শাহরুখেরপাঠান' এটি অগ্রিম বুকিং থেকে প্রায় ৫০ কোটি টাকা আয় করে। সেই সিনেমার বিশ্বব্যাপী আয় হয়েছিল ১০৫৬ কোটি টাকা। এরপর অবশ্য সেই নজির নিজেই ভাঙেন বাদশাহ,জওয়ানসিনেমায়। অ্যাটলি পরিচালিতজওয়ানশাহরুখের ২০২৩ সালের দ্বিতীয় সিনেমা। অগ্রিম বুকিং থেকে সেই সিনেমা ৫১ কোটি টাকা আয় করে। বিশ্বব্যাপী সেই সিনেমার আয় ১১৪৮ কোটি টাকা।

রণবীর সিংয়ের সিনেমাধুরন্ধরইতোমধ্যে ৭২ লাখ টিকিট বিক্রি করে ফেলেছে। যদিও টিকিট বিক্রির নিরিখে সিনেমা এগিয়ে দিল্লিতে। এর পরে মুম্বাইয়ে। তৃতীয় স্থানে আছে কলকাতা। রণবীরকে সিনেমায় দেখা যাবে এক গুপ্তচরের চরিত্রে। সিনেমায় দেশাত্মবোধের উপাদানের সঙ্গে দেখানো হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক দিকও। রয়েছে ভরপুর অ্যাকশন।

একটা সময় ছিল যখন কোনো সিনেমা কত দ্রুত ১০০ কোটির ঘর ছুঁতে পারছে, সেটিই ধরা হতো সেই সিনেমার সেরাা সাফল্যের মাপকাঠি। যদিও সেই অঙ্কটা এখন গিয়ে ৫০০ কোটি কিংবা ১০০০ কোটিতে দাঁড়িয়েছে।

এ ছাড়া করোনাকালের পর মুক্তিপ্রাপ্তপুষ্পা: দ্য রাইজসিনেমা অগ্রিম টিকিট বুকিংয়ে শুধু হিন্দি ভাষা থেকে আয় করেছিল ১০ কোটি টাকা। বিশ্বব্যাপী হিসাব করলেই সেই সংখ্যা আরও বাড়বে। যদিও এর মধ্যে যুক্ত রয়েছে স্যাটেলাইট বিক্রির স্বত্বও। সিনেমায় আল্লু অর্জুন ছিলেন চন্দনকাঠের চোরাকারবারি।

আবার মুক্তির আগেই টিকিট ঝড়ের গতিতে বিক্রি হয় রণবীর কাপুর অভিনীতঅ্যানিমেলসিনেমার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমা সেই বছরের অন্যতম বড় সফল সিনেমা। অগ্রিম টিকিট বুকিং থেকে সিনেমার আয় হয় ৩৪ কোটি টাকা। এই সিনেমায় গ্যাংস্টারের চরিত্রে দেখা যায় রণবীর কাপুরকে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে যশ অভিনীতকেজিএফ: চ্যাপটার টু’-এর ক্ষেত্রে। অগ্রিম টিকিট বুকিং থেকে সেই সিনেমা আয় করে ৩১ কোটি টাকা।

চলতি বছরের নিরিখে অভিনেতা রণবীর সিংয়ের মূল প্রতিযোগী হলেন ঋষভ শেঠি। সফলতম সিনেমাকান্তার: চ্যাপটার ওয়ান এ সিনেমাটিকান্তারা প্রথম পর্বের সিক্যুয়েল। সেই সিনেমায় নায়ক আধ্যাত্মিক দেবতা রূপে ধরা দেন। সেই লোকগাথা যেন আঠার মতো দর্শককে বসিয়ে রাখে। দেশে সিনেমাটি অগ্রিম বুকিং থেকে আয় করে প্রায় কোটি টাকা। বিশ্বব্যাপী এ সিনেমা আয় করে প্রায় ৮৪৫.১৮ কোটি টাকা।

ছাড়া আরও এক প্রতিযোগী রয়েছেন। নবাগত অহান পাণ্ডে অনীত পদ্দা অভিনীত সিনেমাসাইয়ারাঝড় তুলেছিল বক্স অফিসে। ভারতে এ সিনেমার মোট আয় প্রায় ৩২৯.২৫ কোটি টাকা। অগ্রিম টিকিট বুকিং থেকে আয় হয়েছিল প্রায় কোটি টাকার কাছাকাছি।

অন্যদিকে ছত্রপতি শিবাজীর ছেলে শম্ভাজীর জীবনীচিত্র নিয়ে নির্মিত অভিনেতা ভিকি কৌশল অভিনীতছাওয়া। সেই সিনেমা অগ্রিম বুকিং থেকে আয় করে .৫৩ কোটি টাকা। সেই সিনেমার বক্স অফিস কালেকশন ছিল প্রায় ৭০০ কোটি টাকার কাছাকাছি। বহু রাজ্য সেই সিনেমার কর মওকুফ করায় আয়ের ক্ষেত্রে তার প্রভাব পড়েছে।

আজ মুক্তি পাচ্ছে বছরের শেষ সিনেমা রণবীরেরধুরন্ধর অন্যদের টেক্কা দিয়ে সত্যিই বক্স অফিসেরধুরন্ধরহয়ে উঠতে পারবেন অভিনেতা? তা সময়ই বলে দেবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম