Logo
Logo
×

Advertisement

বিনোদন

সালমান-আমির যা পারেননি, করে দেখালেন রণবীর সিং

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম

সালমান-আমির যা পারেননি, করে দেখালেন রণবীর সিং

রণবীর সিং। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সিনেমা 'ধুরন্ধর' মুক্তি পেয়েছে। এ সিনেমায় এমন বিস্ময়কর কিছু কাজ করেছেন, যা বলিউডের অনেক বড় বড় সুপারস্টারের সিনেমা করতে পারেনি। এমনকি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা-২-এর রেকর্ডও ভেঙে দিয়েছে 'ধুরন্ধর'। 

পুষ্পা-২ বক্স অফিসে যে ভূমিকম্প নিয়ে এসেছিল, তা মনে হয়েছিল যে সম্ভবত কেউ সেই সিনেমার রেকর্ড ভাঙতে পারবে না। কিন্তু রণবীর সিংয়ের 'ধুরন্ধর' সিনেমাটি সেটিকেও পেছনে ফেলে দিয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' সিনেমার গ্রাফ উঠে গেল এবং ভেঙে দিল পুষ্পা ২-এর রেকর্ড। 

ভারতীয় বক্স অফিসে আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা ২-এর সংগ্রহের কথা বলতে গেলে, দ্বিতীয় রবিবার ৫৪ কোটি টাকার ব্যবসা করেছিল। কিন্তু 'ধুরন্ধর' দ্বিতীয় রবিবার ৫৮ কোটি টাকার ব্যবসা করেছে, যা এর আগে সালমান খান ও আমির খানের মতো বড় সুপারস্টারের সিনেমা মুক্তি পেলেও সেই রেকর্ড ভাঙতে পারেনি। আর রণবীর সিংয়ের 'ধুরন্ধর' আয়ের ক্ষেত্রে সেই কাজটিই করেছে, যা কেউ আশা করেনি। এ সিনেমাটি এখন এক নম্বরে রয়েছে।

'ধুরন্ধর' সিনেমা শুধু ভারতের প্রেক্ষাগৃহে ১০ দিনে ৩৫১.৬১ কোটি টাকা আয় করেছে। অভিনেতা সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর মাধবন অভিনীত এ সিনেমাটি প্রথম সিনেমা হয়ে উঠেছে। দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমার মোট সংগ্রহ ১১১ কোটি রুপি হয়েছে। ভক্তদের পাশাপাশি বাণিজ্য বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করছেন যে, সিনেমাটি শিগগির ৫০০ কোটির ক্লাবে যোগ দেবে। বলিউডে বড় কোনো সিনেমা মুক্তি না থাকায় এটি বড়দিন এবং নববর্ষের ছুটির সম্পূর্ণ সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম