Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রকাশ্যে হেনস্তার শিকার অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম

প্রকাশ্যে হেনস্তার শিকার অভিনেত্রী

অভিনেত্রী নিধি আগারওয়াল। ফাইল ছবি

Advertisement

সম্প্রতি হায়দরাবাদের লুলু মলে আয়োজিত হয়েছিল দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত নতুন ছবি ‘রাজা সাব’-এর গান ‘সাহানা সাহানা’-এর লঞ্চিং অনুষ্ঠান।

আনন্দঘন সেই মুহূর্ত নিমেষেই ভয়ংকর রূপ নেয়, যখন ভক্তদের হাতেই প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হন ছবির অন্যতম প্রধান অভিনেত্রী নিধি আগারওয়াল। পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও ভিড়ের অসভ্য আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় ভক্তরা নিধিকে ঘিরে ধরেন। সেলফি তোলা ও কাছে পৌঁছানোর চেষ্টায় একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

দেহরক্ষীরা কোনোমতে তাকে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিড়ের ধাক্কাধাক্কিতে অভিনেত্রীকে চরম অস্বস্তিকর ও বিরক্ত দেখায়।

ভিডিওতে আরও দেখা যায়, নিজের ওড়না শক্ত করে ধরে রাখতে ও পোশাক ঠিক করতে বাধ্য হচ্ছেন নিধি। গাড়িতে ওঠার পর তার মুখে স্পষ্ট ভীতির ছাপ ফুটে ওঠে; কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় অভিনেত্রীকে।

অনুষ্ঠানে বিপুল জনসমাগম সামলাতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় আয়োজকদের বিরুদ্ধেও আঙুল তুলেছেন অনেকে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের আচরণের বিরুদ্ধে শুরু হয় তীব্র সমালোচনা। 

নেটিজেনদের একাংশ মন্তব্য করেন, ‘এটি অত্যন্ত জঘন্য আচরণ! কেন তাকে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়নি?’ 

আরেকজন লেখেন, ‘পোশাকের বড়সড় বিপর্যয় ঘটতে পারত। নিরাপত্তা নিশ্চিত না করে কেন এত বড় আয়োজন করা হয়?’

এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম