Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘ধুরন্ধর’ বক্স অফিসে কত আয় করল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

‘ধুরন্ধর’ বক্স অফিসে কত আয় করল

বলিউড অভিনেতা রণবীর সিং। ছবি: যুগান্তর

Advertisement

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। আদিত্য ধর পরিচালিত এ স্পাই-থ্রিলার সিনেমাটি একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। ভারতের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিশ্বব্যাপী আয়ের দৌড়েও সিনেমাটি এখন অনন্য উচ্চতায়। সবশেষ খবর অনুযায়ী, কন্নড় ব্লকবাস্টার ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর বিশ্বব্যাপী আয়ের রেকর্ড টপকে গেছে সিনেমা ‘ধুরন্ধর’।

স্যাকনিল্কের সাম্প্রতিক রিপোর্ট বলছে, বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’ সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৮৭২.২৫ কোটি টাকা। যেখানে ঋষভ শেঠির ‘কান্তারা’র সংগ্রহ ছিল ৮৫২ কোটি টাকা। এর মাধ্যমে ২০২৫ সালে সবচেয়ে সফল সিনেমার তকমাটি নিজের করে নিল 'ধুরন্ধর'। শুধু তাই নয়, অভিনেতা রণবীর কাপুরের ‘অ্যানিমেল’কে হটিয়ে ভারতের সর্বকালের সেরা ১০ উপার্জনকারী সিনেমার তালিকায় ১০ম স্থানে জায়গা করে নিয়েছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমা।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটিতে আয়ের পরিমাণ আরও কয়েক গুণ বাড়বে। সেরা ১০-এর তালিকায় যারা ভারতের শীর্ষ ১০ সর্বোচ্চ উপার্জনকারী সিনেমার তালিকায় বর্তমানে রয়েছে— কেজিএফ চ্যাপ্টার ২, আরআরআর, কল্কি ২৮৯৮ এডি, জওয়ান, কান্তারা চ্যাপ্টার ১, ছাবা, স্ত্রী ২। তবে এবার নতুন সংযোজন ‘ধুরন্ধর’ সিনেমা। 

তারকাবহুল কাস্ট ও সিক্যুয়েল সিনেমাটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুন। 

একটি সূত্র জানায়, এই গল্পের দ্বিতীয় পর্ব অর্থাৎ ‘ধুরন্ধর ২’ দেখার জন্য দর্শকদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। আগামী ২০২৬ সালের মার্চ মাসেই মুক্তি পেতে চলেছে এর সিক্যুয়েল।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া 'ধুরন্ধর' সিনেমাটি বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও গত সোমবার ১৬ কোটি টাকা আয় করেছে, যার ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে এর মোট আয় এখন ৫৭১ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, প্রথম সোমবার ছবিটি আয় করেছিল ২৩.৫ কোটি এবং দ্বিতীয় শুক্রবারের আয় ছিল ৩০ কোটি টাকা। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম