Logo
Logo
×

Advertisement

খেলা

বিপিএলে খেলা ৭ ক্রিকেটার পাকিস্তান দলে ডাক পেলেন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পিএম

বিপিএলে খেলা ৭ ক্রিকেটার পাকিস্তান দলে ডাক পেলেন

ছবি: সংগৃহীত।

Advertisement

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিপিএলে খেলা সাত ক্রিকেটারকে স্কোয়াডে রাখা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ডাম্বুলায়  শুরু হতে যাওয়া সিরিজটি শেষ হবে ১১ জানুয়ারি।

প্রথমবারের মতো পাক দলে ডাক পেয়েছেন ওপেনার খাজা নাফি। তিনি বিপিএলে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। একই দলে থাকা অলরাউন্ডার ফাহিম আশরাফও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন।

অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্সে খেলা ওপেনার সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজও পাক টি-টোয়েন্টি দলের অন্যতম ভরসা। স্বাভাবিকভাবেই তারা দলে আছেন। আবার ঢাকা ক্যাপিটালসকেও পাকিস্তানের দুই ক্রিকেটারকে ছাড়তে হবে।

উইকেটকিপার ব্যাটসম্যান উসমান খান ও পেসার সালমান মির্জাকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। সিলেট টাইটানস ওপেনার সাইম আইয়ুবও যাচ্ছেন শ্রীলংকায়।

পিসিবি বিপিএলে খেলা ক্রিকেটারদের দলে রাখলেও বিগ ব্যাশে থাকা বাবর আজম, শাহিন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলীদের দলে রাখেনি। তবে সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে খেলা শাদাব খানকে দলে ফিরিয়েছে তারা। শাদাব সর্বশেষ জুনে পাকিস্তানের হয়ে খেলেছেন। এই সিরিজের পর কাঁধের চোটে মাঠের বাইরে ছিলেন তিনি। মাঠে ফেরেন বিগ ব্যাশ দিয়েই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

এ বছর বিপিএল হবে কিনা, জানালেন তামিম

এ বছর বিপিএল হবে কিনা, জানালেন তামিম

ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত ৫ জনের নাম জানাল বিসিবি

ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত ৫ জনের নাম জানাল বিসিবি

খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি

খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি

প্রতিশ্রুতি মোতাবেক বিপিএলের টুর্নামেন্ট সেরার টাকা মাঠকর্মীদের দিলেন শরিফুল

প্রতিশ্রুতি মোতাবেক বিপিএলের টুর্নামেন্ট সেরার টাকা মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের তকমা পেল বিপিএল

বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের তকমা পেল বিপিএল

আরও পড়ুন

কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

কমলা রঙে অপরূপ পরীমনি

কমলা রঙে অপরূপ পরীমনি

‘খলনায়ক’—নিশো-চঞ্চল

‘খলনায়ক’—নিশো-চঞ্চল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম