Logo
Logo
×

Advertisement

বিনোদন

২০২৫ সালটা আমাদের জন্য খুব কঠিন ছিল, অনেক কেঁদেছি: কারিনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম

২০২৫ সালটা আমাদের জন্য খুব কঠিন ছিল, অনেক কেঁদেছি: কারিনা

অভিনেত্রী কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

Advertisement

বছরের শুরুটা কান্নাকাটি আর প্রার্থনার মধ্য দিয়ে কেটেছে বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বছরের শেষে সেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।

বছরের শুরুতেই পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় নড়ে চড়ে বসেছিল মুম্বাই। ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা পরিবার। শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল অনেক। এ নিয়ে বছরের শুরুতেই লড়াই শুরু হয় কারিনা কাপুরের। সাইফের সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে অভিনেত্রী লিখেছেন—বছরের শেষ দিনে (৩১ ডিসেম্বর) আমরা চলে এসেছি। ২০২৫ সালটা আমাদের জন্য খুব কঠিন ছিল। তিনি বলেন, আমাদের সন্তান ও গোটা পরিবারের জন্যই এ বছরটা সহজ হয়নি। কিন্তু আমরা মাথা উঁচু করে হাসতে হাসতে বছরটা পার করেছি। 

কারিনা কাপুর বলেন, আমরা অনেক কেঁদেছি। প্রার্থনা করেছি। আর আজ আমরা এখানে। ২০২৫ শিখিয়েছে, মানুষ সত্যিই নির্ভীক। এও বুঝেছি, ভালোবাসা সব জয় করতে পারে এবং আমরা যা ভাবি, তার চেয়ে অনেক বেশি সাহসী আমাদের সন্তানরা।

সইফের ঘটনায় উদ্বিগ্ন ছিলেন তার ভক্ত-অনুরাগীরাও। তাই অভিনেত্রী লিখেছেন— ধন্যবাদ অনুরাগীদের ও বন্ধুদের। তারা আমাদের পাশে ছিলেন। আর সবার ওপরে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। ২০২৬ সালে আমরা নতুন উদ্যম ও বিশ্বাস, কৃতজ্ঞতা ও ইতিবাচকতা নিয়ে প্রবেশ করছি। অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন বেবো।

এর আগেই সাইফের ওপর হামলার ঘটনা নিয়ে কন্যা সারা আলি খান বলেছিলেন— পুরো পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে শেষ পর্যন্ত সব ঠিক আছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের জীবন কতটা মূল্যবান, এ ঘটনা সেটা মনে করিয়ে দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

আরও পড়ুন

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম