Logo
Logo
×

Advertisement

বিনোদন

রুপালি পর্দায় আসছেন এআর রহমান, দেখা যাবে ভিন্ন চরিত্রে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম

রুপালি পর্দায় আসছেন এআর রহমান, দেখা যাবে ভিন্ন চরিত্রে

Advertisement

নতুন বছরে মুক্তি পেতে যাওয়া ‘মুনওয়াক’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউডের অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমান। এবার সংগীতকে আড়াল করে রুপালি পর্দায় অভিষেক হতে চলেছে তার। সংগীতের আঙিনা মাতিয়ে অভিনেতা হিসেবে নিজেকে ধরা দিচ্ছেন সংগীতাঙ্গনের এ জনপ্রিয় সংগীতশিল্পী। বছরের প্রথম দিনেই সামাজিক মাধ্যমে এ খবরটি নেটিজেনদের মাঝে প্রকাশ্যে আসতে তৈরি হয়েছে কৌতূহল। 

এআর রহমান অভিনয়ের পাশাপাশি এ সিনেমায় পাঁচটি গানও গেয়েছেন। যেহেতু সিনেমায় ‘ইন্ডিয়ান মাইকেল জ্যাকসন’খ্যাত প্রভু দেবা রয়েছেন, তাই এতে উচ্চমানের নাচের দৃশ্য থাকবে তা নিশ্চিত। তবে দর্শককে চমকে দেওয়ার মতো বেশ কিছু দৃশ্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন সিনেমাসংশ্লিষ্টরা।

গত বছর থেকে গুঞ্জন— এক ভিন্ন অবতারে দেখা যাবে এআর রহমানকে। এবার ‘মুনওয়াক’সিনেমায় তার অভিনয়ের খবর আসতে নিশ্চিত হওয়া গেল বিষয়টি। কমেডি ঘরানার ‘মুনওয়াক’ সিনেমাটি পরিচালনা করছেন মনোজ এনএস। প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘বিহাইন্ড উডস প্রোডাকশন। 

এ বিষয়ে গণমাধ্যমকে পরিচালক মনোজ এনএস জানিয়েছেন, সিনেমায় রহমানকে কিছুটা ‘অ্যাংরি ইয়াংম্যান’ ঘরানার এক পরিচালকের চরিত্রে দেখা যাবে। চরিত্রটি কাল্পনিক হলেও এতে গল্পের গুরুত্বপূর্ণ মোড় রয়েছে। 

তিনি বলেন, ছবির গান রেকর্ডিংয়ের পর যখন আমি তাকে অভিনয়ের প্রস্তাব দিই এবং চরিত্রটি সম্পর্কে বিস্তারিত বলি— তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। শুটিং সেটে তাকে দারুণ প্রাণবন্ত ও সাবলীল অভিনয় করতে দেখা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে অস্কার মনোনীত সেই সিনেমা

অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে অস্কার মনোনীত সেই সিনেমা

অভিনয় ও চিত্রনাট্যে এআই নিষিদ্ধ করল অস্কার

অভিনয় ও চিত্রনাট্যে এআই নিষিদ্ধ করল অস্কার

৯৯ ও ১০০তম অস্কার আসরের দিনক্ষণ চূড়ান্ত

৯৯ ও ১০০তম অস্কার আসরের দিনক্ষণ চূড়ান্ত

হলিউড ছাড়ছে অস্কার, শতবর্ষ উদযাপনের পর নতুন গন্তব্য কোথায়?

হলিউড ছাড়ছে অস্কার, শতবর্ষ উদযাপনের পর নতুন গন্তব্য কোথায়?

অস্কারের বদলে ইউক্রেনকে বেছে নিলেন শন পেন

অস্কারের বদলে ইউক্রেনকে বেছে নিলেন শন পেন

জৌলুসপূর্ণ অস্কারের পর নোংরা থিয়েটার, বিতর্কের মুখে হলিউড তারকারা

জৌলুসপূর্ণ অস্কারের পর নোংরা থিয়েটার, বিতর্কের মুখে হলিউড তারকারা

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম