Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম

ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা

Advertisement

বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল ২০২১ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ে করেন তারা। কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরাই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০২৫ সালের ৭ নভেম্বর ছেলেসন্তানের বাবা-মা হন এ তারকা দম্পতি। সন্তান জন্মের পর থেকেই তারা কখনো ছেলেকে প্রকাশ্যে আনেননি। এমনকি এ তারকা দম্পতির ছেলের নাম কি, তাও ভক্ত-অনুরাগীরা জানতে পারেননি। সে প্রতীক্ষায় এতদিন ছিলেন ভক্ত-অনুরাগীরা।

এ তারকা জুটি এতোদিন ছেলের নাম গোপনেই রেখেছিলেন । দীর্ঘদিন পর ছেলের হাতের ছবিসহ নাম প্রকাশ করলেন তারা। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন এ তারকা দম্পতি। 

সামাজিক মাধ্যমে সন্তানের হাতের ছবি পোস্ট করে ক্যাটরিনা কাইফ ক্যাপশনে লিখেছেন— আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। একমুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারা আরও লিখেছেন— ‘বিহান’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ভোর বা সকাল। এক নতুন যুগের সূচনা বলা চলে। 

নেটিজেনদের দীর্ঘদিনের আগ্রহ ছিল ভি-ক্যাটের সন্তানের নাম জানার। ছবি পোস্ট করতেই তাই কমেন্টবক্সে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা।  ক্যাটরিনার পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন সেলিব্রিটিরাও। 

অভিনেত্রী পরিণীতি চোপড়া লিখেছেন, ‘ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।’ দিয়া মির্জা থেকে শুরু করে ভূমি পেডনেকর, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারিসহ সবাই বিহানকে ভালোবাসায় ভরিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম