Logo
Logo
×

Advertisement

বিনোদন

ধর্মেন্দ্রর সঙ্গে বিয়ের আগের বাজে অভিজ্ঞতা সামনে আনলেন হেমা মালিনী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম

ধর্মেন্দ্রর সঙ্গে বিয়ের আগের বাজে অভিজ্ঞতা সামনে আনলেন হেমা মালিনী

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী । ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী সদ্য স্বামী কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে হারিয়েছেন। এখন সব কিছুর সঙ্গে ধাতস্থ হতে খানিকটা সময় লাগছে তার। তিনি যখন চেন্নাই থেকে মায়ানগরীতে আসেন, সেই সময় নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইয়ে নেমে অদ্ভুতুড়ে এক অভিজ্ঞতার কথা জানান হেমা মালিনী।

চেন্নাইয়ে যথেষ্ট সচ্ছল জীবন ছিল তার। সেসব ছেড়ে হাজারও প্রতিকূলতা পেরিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আত্মজীবনী ‘হেমা মালিনী: বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এ নিজের জীবনের বহু অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন তিনি। সেখানেই  অভিনেত্রী বলেন, অভিনয় শুরুর জীবনের কথা। তখনো ধর্মেন্দ্রের সঙ্গে বিয়ে হয়নি তার। বান্দ্রার একটি ছোট ফ্ল্যাটে থাকতেন। সেখানেই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে তার সঙ্গে। 

হেমা মালিনী বলেন, প্রতি দিন রাতে আমার মনে হতো কেউ আমার গলা টিপে ধরতে আসছে। রাতে আমার মা আমার সঙ্গেই শুতেন। তিনি দেখেছেন, আমি ঠিক কতটা ভয়ে রাত কাটাতাম। যদি সে রকম ঘটনা দু-একবার ঘটত, তাহলেও অতটা চিন্তিত হতাম না। কিন্তু দেখলাম ক্রমশ ওই ঘটনা প্রতি দিন রাতেই আমার সঙ্গে ঘটছে।

তারপরই মুম্বাইয়ে বাংলোর খোঁজ শুরু করেন তিনি। ধর্মেন্দ্রের সঙ্গে বিয়ের পরই নাকি অভিনেত্রী জুহুর বাংলোয় থাকা শুরু করেন। সমুদ্রমুখী গাছপালা বাগানবেষ্টিত সেই বাংলোতেই জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন হেমা মালিনী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম