Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সাবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাংবাদিক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

সাবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সাংবাদিক

Advertisement

গত বছরের ১ নভেম্বর পাকিস্তানের সাংবাদিক নাঈম হানিফ স্থানীয় আরএনএন টিভির ইউটিউব চ্যানেলে একটি নিউজ পডকাস্টে পাক অভিনেত্রী সাবা কামারের লাহোরে বসবাসের পছন্দ নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তুলে আলোচনা করেছিলেন। সেই আলোচনায় সাংবাদিক অভিনেত্রীর চরিত্র নিয়ে ২০০০ সালের মধ্যবর্তী সময়ের নৈতিক অভিযোগ তুলে ধরেছিলেন। একই সঙ্গে অভিনেত্রী নাতাশা আলি ও মিশি খানের বিষয়েও মানহানিকর মন্তব্য করেছিলেন।

এরপর সাবা কামার সাংবাদিক নাঈম হানিফের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেন। এবং সেই নোটিশের স্ক্রিনশট তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন। তিনি বলেন, আমি এমন সাংবাদিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি, যারা আমার সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন দাবি ছড়িয়েছে। কেউ-ই শুধু মনোযোগ পেতে মিথ্যা অভিযোগ করার অধিকার রাখে না। 

নোটিশে সাংবাদিক হানিফের বক্তব্যকে মানহানিকর, লিঙ্গভিত্তিক ও অশ্লীল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, হানিফের বক্তব্য সাংবাদিকতার মানদণ্ডের সঙ্গে খাপ খায়নি এবং তার কারণে সাবা কামার মানসিক কষ্ট ও খ্যাতি ক্ষতির সম্মুখীন হয়েছেন। হানিফকে সাত দিনের মধ্যে মিথ্যা ও মানহানিকর বিষয়টি সরাতে, প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিতে, সাবার ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিষয়ে আর কোনো মন্তব্য না করতে এবং ১০ কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এরপর ১ নভেম্বরের পডকাস্ট ভিডিওটি চ্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অভিনেত্রীর আইনি নোটিশ জারি করার পর দেশটির সাংবাদিক নাঈম হানিফ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) হানিফ একটি পডকাস্টে হাজির হন। সেটি পরিচালনা করছিলেন বুশরান খান। সম্প্রচার করা হয় আরএনএন নেটওয়ার্কের ইউটিউব চ্যানেলে। ওই প্ল্যাটফর্মে হানিফ অভিনেত্রী সাবা কামারের প্রতি তার মন্তব্য নিয়ে ক্ষমা প্রকাশ করেন।

তিনি স্বীকার করেন, ৩ নভেম্বর তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছিল। সেখানে মিথ্যা দাবি করা হয়েছিল যে, সাবা কামার লাহোরায় কারও সঙ্গে লাইভ-ইন সম্পর্কের মধ্যে রয়েছেন। হানিফ বলেন, আমি পরে এ খবর যাচাই করেছি। এটি সঠিক ছিল না। কোনো সত্যতা ছিল না। এটি সত্যের বিপরীত, যা তার অনুভূতিকে আঘাত করেছে এবং তার চরিত্রের ক্ষতি করেছে। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি।

সাংবাদিকের সেই ক্ষমা প্রসঙ্গে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী সাবা কামার একটি পোস্ট দেন এবং ক্যাপশন লিখেছেন— ‘বাকরুদ্ধ’।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম