Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কমবয়সীদের সঙ্গে প্রেম করা নিয়ে ডিক্যাপ্রিওকে খোঁচা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

কমবয়সীদের সঙ্গে প্রেম করা নিয়ে ডিক্যাপ্রিওকে খোঁচা

নিকি গ্লেজার ও লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি: সংগৃহীত

Advertisement

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল গোল্ডেন গ্লোবের ৮৩তম আসর। এই আলো-ঝলমলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামী-দামী সব হলিউড তারকা। আর গত আসরের মতো এবারও সঞ্চালনার দায়িত্ব পেয়ে কমেডিয়ান নিকি গ্লেজার রীতিমতো নিজের ঝাঁঝালো রসিকতা দিয়ে অনুষ্ঠান মাতিয়ে দর্শকের প্রশংসায় ভাসছেন। 

এবারের আসরে নিকির রসিকতার জালে ধরা পড়েছেন অনেক বড় বড় তারকা। এর মধ্যে ‘টাইটানিক’খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে মজার ছলে খোঁচা দেওয়াটা ব্যাপক আলোচনা ও হাস্যরসের জন্ম দিয়েছে। টানা দ্বিতীয় বছরে একক সঞ্চালনায় ফিরে গ্লেজার বলেন, ‌‌‘উইকেডের মতো আমিও সিক্যুয়েলে ফিরে এসেছি। আর ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো, আমাকে যেন কোনও লাইসেন্সবিহীন ইউরোপীয় সার্জন জোড়া লাগিয়ে বানিয়েছে!’ 

পরে ডিক্যাপ্রিওকে লক্ষ্য করে এই কমেডিয়ান বলেন, ‘লিওনার্দো ডিক্যাপ্রিওর ক্যারিয়ার সত্যিই অবিশ্বাস্য। অসংখ্য আইকনিক চরিত্র, সব বড় বড় পরিচালকের সঙ্গে কাজ, তিনটি গোল্ডেন গ্লোব আর একটি অস্কার। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, তিনি এসব অর্জন করেছেন তার বান্ধবীর বয়স ৩০ হওয়ার আগেই!’ 

এই মন্তব্যে পুরো হলজুড়ে হাসির রোল পড়ে যায়। পরে মজার ছলে ক্ষমা চেয়ে নিকি বলেন, ‘লিও, দুঃখিত, এই জোকটা একটু সস্তা। আমি চেষ্টা করেছিলাম না বলার। কিন্তু সত্যি বলতে, মানুষ তোমার সম্পর্কে আর কিছুই তো জানে না! এবার একটু খোলামেলা হও!’ 

এই সময় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও হাসতে হাসতে সম্মতি জানান এবং নিকিকে থাম্বস আপ দেন। 

অবশ্য ডিক্যাপ্রিওকে নিয়ে এমন ট্রল করার সুযোগ তিনি নিজেই করে দিয়েছেন।  এই অভিনেতাকে নিয়ে হলিউডে বহুল প্রচলিত একটি কথা হল, তিনি সবসময় তার প্রেমিকার বয়স ৩০ বছর হওয়ার আগেই ব্রেকআপ করে ফেলেন।  আর সেখান থেকেই ডিক্যাপ্রিওকে নিয়ে মজা করার সুযোগ পেয়ে আর হাতছাড়া করলেন না নিকি গ্লেজার। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম