Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সিনেমায় রানির ৩ দশক, দিলেন আবেগঘন বার্তা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম

সিনেমায় রানির ৩ দশক, দিলেন আবেগঘন বার্তা

রানি মুখার্জি। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী রানি মুখার্জি আসন্ন ‘মারদানি ৩’ সিনেমার মধ্য দিয়ে আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছেন।  এদিকে এ বছরেই রুপালি পর্দায় ক্যারিয়ারের ৩০ বছর পূর্ণ করলেন তিনি। এই দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় ও উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত বিভিন্ন চরিত্র বারবার দর্শকের মন ছুঁয়েছে।  এবার ক্যারিয়ারের তিন দশক নিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্টে মনের কথা তুলে ধরলেন অভিনেত্রী। 

ক্যারিয়ারের শুরু থেকেই নানা চরিত্রের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ নিয়েছিলেন রানি। তিনি এমন কিছু চরিত্র বেছে নিয়েছিলেন যা নারীর মর্যাদা এবং আত্মসম্মানের কথা বলে। তার অভিনয় নারীর ভাবমূর্তিকে নতুন ভাবে সংজ্ঞায়িত করেছে। 

বলিউডে তিন দশক পূর্ণ হওয়ায় চার পৃষ্ঠার একটি আবেগঘন বিবৃতি পোস্ট করেছেন রানি, যেখানে তার ক্যারিয়ার নিয়ে নানা কথা শেয়ার করেন তিনি। অভিনেত্রী লিখেছেন, চলচ্চিত্র জগতে পা রাখার কোনো পরিকল্পনা ছিল না তার। বলিউডে আসার মতো তার কোনো মাস্টারপ্ল্যানও ছিল না। 

অভিনেত্রীর মতে কঠোর পরিশ্রম, সততা এবং ভাল কাজের কোনও বিকল্প নেই। তার কাছে এই মাইলফলক পিছনে ফিরে তাকানোর চেয়ে সামনে এগিয়ে যাওয়াই আসল উদ্দেশ্য। 

রানির কাছে সিনেমা কেবল বিনোদনের মাধ্যম ছিল না।  একজন নির্ভীক পুলিশ অফিসার বা একজন সাধারণ মহিলা, চরিত্র যেমনই হোক রানি সবসময়ই তার সিদ্ধান্তে অটল ছিলেন। তাই রানির অভিনীত চরিত্রগুলো সবসময়ই দর্শকদের নতুন করে ভাবিয়েছে। 

সেই পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে রানি আরও লিখেছেন, ‘আমাকে এমন একটা জায়গা উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আজও আমি নিজেকে একজন নবাগত অভিনেত্রী মনে করি। সামনে আরও কঠোর পরিশ্রম করতে চাই, নতুন চ্যালেঞ্জ নিতে চাই এবং এখন থেকে আমার জীবনের একটি সম্পূর্ণ নতুন অধ্যায় লিখতে চাই। আমার ভক্ত এবং দর্শকদের বলতে চাই আপনারা ছাড়া আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। আপনারা ছাড়া আমি সত্যিই কেউ নই।’ 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম