Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিচ্ছেদের পর কেমন আছেন রাফসানের প্রাক্তন স্ত্রী এশা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:১৪ পিএম

বিচ্ছেদের পর কেমন আছেন রাফসানের প্রাক্তন স্ত্রী এশা

সানিয়া সুলতানা এশা ও রাফসান সাবাব। ছবি: সংগৃহীত

Advertisement

বুধবার (১৪ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে কণ্ঠশিল্পী জেফারের সঙ্গে তিনি গাঁটছাড়া বেধেছেন। তবে রাফসানের জীবনের নতুন অধ্যায় শুরুর দিনে অনেকের মনেই প্রশ্ন, তার প্রাক্তন স্ত্রী সানিয়া সুলতানা এশা এখন কোথায় আছেন? 

২০২০ সালে ভালবেসে চিকিৎসক সানিয়া সুলতানা এশাকে বিয়ে করেন রাফসান। কিন্তু বছর তিনেক সংসার করার পর ২০২৩ সালের নভেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। যদিও এই ডিভোর্স নিয়ে জল্পনা-কল্পনার কমতি ছিল না। 

সানিয়া সুলতানা এশার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা যায়, বর্তমানে তিনি বিশ্বমানের চিকিৎসাসেবা কেন্দ্র ‘এস্তে এসথেটিক হাসপাতাল’-এ কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত আছেন। কসমেটিক মেডিসিনের জগতে সাফল্যের সঙ্গে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন এশা। 

গত বছরের ৩১ ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের সফলতার কথা তুলে ধরে এশা লেখেন, ‘আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, আমি এস্তে এসথেটিক হাসপাতালে একজন এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছি। এস্তে মেডিকেল বাংলাদেশে আড়াই বছর কাটানোর পর এই অর্জনের মাধ্যমে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলাম। এটি আমার জন্য আরও বেশি দায়িত্ব, পেশাগত উন্নয়ন এবং শেখার সুযোগ এনে দিয়েছে। পুরো যাত্রাজুড়ে ম্যানেজমেন্ট এবং শিক্ষাগুরুরা আমার ওপর আস্থা রেখেছেন ও উৎসাহ জুগিয়েছেন, এজন্য আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের জন্য উন্মুখ হয়ে আছি।’ 

সবশেষে নতুন এই পথচলায় সবার কাছে দোয়া চেয়েছেন এশা। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম