Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়েতে বোনের উপর প্রকাশ্যেই মেজাজ হারালেন কৃতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

বিয়েতে বোনের উপর প্রকাশ্যেই মেজাজ হারালেন কৃতি

কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

Advertisement

সদ্যই গায়ক স্টেবিন বেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ছোট বোন নূপুর শ্যানন। শনিবার (১০ জানুযারি) ভারতের উদয়পুরে তারা গাঁটছাড়া বাধেন। বিয়ের তিনদিন পর মুম্বাইয়ে আয়োজন করেন প্রীতিভোজের, যেখানে নামী-দামী সব বলিউড তারকাদের উপস্থিতি দেখা গেছে। 

এতসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বেশ ব্যস্ত সময়ই পার করতে হয়েছে ‘ককটেল ২’খ্যাত অভিনেত্রীকে। তবে এর মাঝেও বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গেছে কৃতিকে, যা পাপারাজ্জিদের নজর এড়ায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেমনটাই দেখা গেছে। বিষয়টি নিয়ে নেটিজেনরাও নিজেদের অভিব্যক্তি প্রকাশ করছেন। 

কিছুদিন আগেই বিদেশে বাগদান সম্পন্ন করেছেন নূপুর ও স্টেবিন। কৃতির বোনকে হিরার আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন গায়ক স্টেবিন। তার পরে উদয়পুরে প্রথমবার খ্রিস্টান মতে ও দ্বিতীয়বার হিন্দু রীতি মেনে বিয়ে হয় তাদের। 

যে সমস্ত ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, হিন্দু রীতিতে বিয়ের সময় বোনের পিছনে দাঁড়িয়ে কৃতি। ভিডিও দেখে মনে হচ্ছে, নূপুরকে সিঁদুর পরানোর সময় ভগ্নীপতি কিভাবে সিঁদুর পরাবে, সেটা নিয়েও বোনের সঙ্গে কিছুটা কথা কাটাকাটি হয়। তবে দুই বোনের কথা শোনা না গেলও তাদের অভিব্যক্তিতে বিরক্তির বিষয়টা স্পষ্ট ফুটে ওঠে। 

পরে মঙ্গলবার (১৩ জানুয়ারি) মুম্বাইয়ে প্রীতিভোজের দিনও নূপুরের সঙ্গে বেশ চিৎকার করেই কথা বলতে শোনা যায় কৃতিকে। যদিও দুই বোনের কথা স্পষ্ট বোঝা যায়নি, তবে যে কারণেই হোক বড় বোন যে নূপুরকে ভালই বকা দিচ্ছেন সেটা বোঝা যায়। 

ভিডিওতে দেখা যায়, প্রথমে নূপুর বড় বোনকে পাল্টা বোঝানোর চেষ্টা করেন। কিন্তু হাসিমুখে চেষ্টা করেও লাভ হয়নি। কৃতি হয়তো তখন এতটাই রেগে ছিলেন যে কারো কথা শুনতে নারাজ।  তাই কিছুটা বিষণ্ণ মুখেই অনুষ্ঠানকক্ষের ভেতরে ঢুকে যান নূপুর। 

তবে ভিডিও দেখে নেটিজেনদের বক্তব্য, এত বড় বিয়ের অনুষ্ঠানে বোনদের মাঝে টুকটাক কথা কাটাকাটি বা মতের অমিল হতেই পারে। এটা খুবই স্বাভাবিক। বড় বোন তো ছোট বোনকে শাসন করতেই পারেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম