Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এইচআইভি আক্রান্ত দিশার প্রেমিক, সতর্ক বার্তা দিলেন সাবেক প্রেমিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

এইচআইভি আক্রান্ত দিশার প্রেমিক, সতর্ক বার্তা দিলেন সাবেক প্রেমিকা

Advertisement

বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও সংগীতশিল্পী তালবিন্দরের 'মাখামাখি' যখন 'টক অব দ্য টাউন', ঠিক তখনই সামাজিক মাধ্যমে বোমা ফাটালেন গায়কের সাবেক প্রেমিকা সোনি কৌর। এটি শুধু এইচআইভি ও যৌনরোগের বিষয় নয় বলে জানালেন তিনি।

জানা গেছে, অভিনেত্রী দিশা পাটানির জীবনে টাইগার শ্রফ অতীত। এখন  সুরকার ও সংগীত প্রযোজক গায়ক তালবিন্দর সিং সিধুর জীবনে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট মিউজিক দুনিয়ায় বেশ নামডাক করেছেন এ গায়ক। শৈশবের বেশ কিছুটা সময় সান ফ্রান্সিসকোতে কাটিয়েছেন। সেখানেই হিপহপের মতো পশ্চিমা ঘরানার মিউজিকের সঙ্গে তার পরিচয়। 

বর্তমানে পাঞ্জাবি গানের সঙ্গে হিপহপ, আরঅ্যান্ডবি, ট্র্যাপ এবং সিন্থ-পপের মিশ্রণ ঘটিয়ে বিশ্বজুড়ে খ্যাতিলাভ করেছেন তালবিন্দর সিং। ২০১৮ সালে সংগীত জগতে আত্মপ্রকাশ ঘটে। তারপর এক এক করে ‘গাহ’, ‘ধুন্ধলা’, ‘খয়াল’, ‘নাশা’, ‘উইশেস’ (পাকিস্তানি শিল্পী হাসান রহিমের সঙ্গে জনপ্রিয় কোল্যাব) থেকে ‘তু’ এবং ‘ফাঙ্ক সং’-এর মতো বহু হিট গান উপহার দিয়েছেন তিনি, যা নবীন প্রজন্মের মধ্যে বেশ হিট। 

গুঞ্জন রয়েছে— সেই পাঞ্জাবি গায়কের সঙ্গেই নাকি বর্তমানে ডুবে ডুবে জল খাচ্ছেন দিশা পাটানি। যে সমীকরণ ধরিয়ে দিলেন অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠানে সোনি কৌর।

এ মুহূর্তে চলছে পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিংয়ের সঙ্গে দিশার প্রেমপর্ব। তা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে তোলপাড়। এমন আবহেই বিস্ফোরক পোস্টে সতর্ক করলেন গায়কের সাবেক প্রেমিকা সোনি কৌর। কৃতি শ্যাননের বোন নুপূরের বিয়ের আসরে তাদের সম্পর্ক নজর কাড়ে। নতুন প্রেমিকের সঙ্গে বলিউড ‘বম্বসেলে’র মাখোমাখো রসায়ন। যে জল্পনাযজ্ঞে আরও ঘৃতাহূতি করে দিশার ‘বেস্ট ফ্রেন্ড’ মৌনি রায়ের সঙ্গে তালবিন্দরের এক ভিডিও। যেখানে দেখা যায়, পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানি থেকে পাঞ্জাবি গায়ককে বাঁচাতে প্রাণপণ ছুটছেন মৌনি! এমনকি নূপুর শ্যাননের বিয়ের ককটেল পার্টিতেও মৌনির স্বামী সূর্য নাম্বিয়ারের সঙ্গে খোশগল্প করতে দেখা গেছে দিশা-তালবিন্দরকে। আর সেসব ফ্রেমবন্দি মুহূর্ত নিয়েই এখন বিটাউনে চর্চার অন্ত নেই। এমন আবহেই ভাইরাল তালবিন্দরের সাবেক প্রেমিকা সোনি কৌরের ইঙ্গিতপূর্ণ পোস্ট।

দিশা-তালবিন্দরের ‘মাখামাখি’তে সামাজিক মাধ্যমে বোমা ফাটালেন সোনি। ইনস্টাগ্রাম স্টোরিতে কারও নাম উল্লেখ না করেই পোস্ট করেন তিনি। সোনি লিখেছেন— এটি শুধু এইচআইভি ও যৌনরোগের বিষয় নয়, মানুষ অভিশাপের সঙ্গে দুর্ভাগ্যও বয়ে আনে। রাতে কার শয্যাসঙ্গী হচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।

সামাজিক মাধ্যসে সোনির সেই পোস্টে নিয়েই নেটিজেনদের মাঝে ঝড় ওঠে। প্রশ্ন উঠছে— তাহলে কি সত্যিই দিশা পাটানির সঙ্গে ‘বিশেষ বন্ধু’ যৌনরোগে আক্রান্ত? যদিও এই সমালোচনার মাঝে মুখ বন্ধ রেখেছেন গায়ক-অভিনেত্রী। তবে নূপুরের বিয়ের অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বলিউডে এখন মুখরোচক গসিপের রমরমা চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম