Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সিক্যুয়েলে ফিরছেন ‘রেহমান ডাকাত’, মুক্তির তারিখ চূড়ান্ত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

সিক্যুয়েলে ফিরছেন ‘রেহমান ডাকাত’, মুক্তির তারিখ চূড়ান্ত

অক্ষয় খান্না। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডে আয়ের দিক থেকে ইতিহাস সৃষ্টি করা সিনেমা ‘ধুরন্ধর’।  মুক্তির এক মাস পেরিয়ে গেলেও ছবিটির জয়রথ যেন থামছেই না। এবার এর সিক্যুয়েল নিয়ে জানা গেল নতুন খবর। এ বছরের ১৯ মার্চ ছবির দ্বিতীয় কিস্তি মুক্তির জন্য দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।  তবে এর থেকেও বড় খবর হল, ‘ধুরন্ধর ২’-এও থাকছেন প্রথম কিস্তির ‘রেহমান ডাকাত’ চরিত্রে অভিনয় করে আলাড়ন তোলা অক্ষয় খান্না। 

ধুরন্ধরের ব্যাপক ও ঐতিহাসিক সাফল্য এর সিক্যুয়েল ধুরন্ধর ২-এর সৃজনশীল পরিকল্পনায় ভালই প্রভাব ফেলেছে। ছবির পরিচালক আদিত্য ধর প্রথম ছবিতে অক্ষয় খান্নার চরিত্র রেহমান ডাকাতকে ঘিরে দর্শকদের অপ্রত্যাশিত ও ব্যাপকভাবে সাড়া পাওয়ার পর, সিক্যুয়েলে চরিত্রটিকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করতে আরও কিছু দৃশ্য সংযোজনের সিদ্ধান্ত নিয়েছেন। 

প্রসঙ্গত, মুক্তির পর বক্স অফিসে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি সিনেমাটির সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠে রেহমান ডাকাত চরিত্রটি। এতে অক্ষয় খান্নার সংযত অভিনয়, ভয়ঙ্কর নীরবতা এবং গুরুত্বপূর্ণ সংলাপ চরিত্রটিকে ছবির অন্যতম স্মরণীয় উপাদানে পরিণত করে। 

পাশাপাশি একটি গানে অক্ষয়ের সংক্ষিপ্ত কিন্তু আকর্ষণীয় উপস্থিতি এবং নৃত্যচাল দ্রুতই সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়, যা রেহমান ডাকাতের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে। ভক্তদের থেকে ‘রেহমান ডাকাত’র জন্য আরও বেশি স্ক্রিন টাইমের দাবি আসতে থাকে। 

সিনেমার একটি সূত্র থেকে জানা গেছে, ধুরন্ধর ২-এর মূল অংশের শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন এর অতিরিক্ত কিছু অংশের শুটিং করা হবে, যেটা চলতি মাসের শেষের দিকে শুরু করার জোর সম্ভাবনা রয়েছে।  এর তত্ত্বাবধানে থাকবেন স্বয়ং আদিত্য ধর নিজেই।  এই অংশে বিশেষভাবে অক্ষয় খান্নাকে কেন্দ্র করেই দৃশ্য ধারণ করা হবে বলে। 

তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম ছবিতে রেহমান ডাকাতের পরিণতি। 

ধুরন্ধরে চরিত্রটির মৃত্যু দেখানো হলেও, সিক্যুয়েলে তার উপস্থিতি কিভাবে দেখানো হবে-তা নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। এ ব্যাপারে পরিচালক ফ্ল্যাশব্যাকের মাধ্যমে রেহমানের অতীত, তার উত্থান এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তুলে ধরতে পারেন বলে ইন্ডাস্ট্রি সূত্রের ইঙ্গিত। 

এ বছরের ১৯ মার্চ রোজার ঈদকে কেন্দ্র করে ‘ধুরন্ধর ২’ মুক্তির পরিকল্পনা রয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম