Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ধর্মীয় বিভাজন হতে পারে, যারা ক্ষমতায় তারা সৃজনশীল নন: এআর রহমান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

ধর্মীয় বিভাজন হতে পারে, যারা ক্ষমতায় তারা সৃজনশীল নন: এআর রহমান

এআর রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

অস্কারজয়ী বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ সুরস্রষ্টা এআর রহমান মণি রত্নমের ‘রোজা’ সিনেমার মাধ্যমে বলিউডে কাজ শুরু করেছিলেন। তারপর ‘বম্বে’ ও ‘দিল সে’ সিনেমার গানগুলোতে সফল হলেও বি-টাউনে নিজের পরিচিতি তৈরি করতে বেশ সময় লেগেছিল তার। 

বলিউডের মধ্যে নিজেকে তার বহিরাগত বলেই মনে হতো। কিন্তু ১৯৯৯ সালে ‘তাল’ সিনেমায় অভিনয় করার পর থেকে ক্রমশ তার জায়গা তৈরি হতে শুরু করে। এ সিনেমায় সংগীত পরিচালনা করার আগে পরিচালক সুভাষ ঘাই তাকে হিন্দি শেখার পরামর্শও দিয়েছিলেন। হিন্দির পাশাপাশি উর্দুও শিখেছিলেন তিনি। পরে আরবি ও পাঞ্জাবিও শিখেছিলেন। কিন্তু বলিউডে গত আট বছরে বহু কাজ হাতছাড়া হয়েছে তার বলে জানিয়েছেন এ অস্কারজয়ী সুরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তিনি।

এমনকি হিন্দি সিনেমার জগতে কুসংস্কার ও পক্ষপাতের মতো বিষয় রয়েছে কিনা, তামিলদের প্রতি, যারা মহারাষ্ট্রের বাসিন্দা নন, তাদের নিয়ে ভেদাভেদ রয়েছে কিনা, তা নিয়েও কথা বলেন এআর রহমান।

এ অস্কারজয়ী বলেন, এমন হয়তো হয়েছে, কিন্তু আমি জানতে পারিনি। যেমন গত আট বছরে ক্ষমতার বদল হওয়ার পর থেকে এসব হয়েছে। কারণ ক্ষমতা তাদের হাতেই রয়েছে, যারা সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনও হতে পারে। কিন্তু সেগুলো কোনোটাই আমার মুখের সামনে কেউ বলেনি।

এআর রহমান বলেন, এমনও হয়েছে, কথাবার্তা এগিয়েছে। কিন্তু এই ক্ষমতাশীল মানুষেরা তাদের পছন্দমতো সুরকারদের সঙ্গে কাজ করেছেন। এ নিয়ে আক্ষেপ নেই তার। তিনি বলেন, ভালোই হয়েছে! আমি পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পেয়েছি। আমি কাজ খুঁজে বেড়াই না। কাজ আমার কাছে ঠিক চলে আসবে, আমি যদি মনোযোগী হই বলে জানান এআর রহমান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম