Logo
Logo
×

Advertisement

বিনোদন

রণবীরের সঙ্গে বলিউডে অভিষেক করছেন কল্যাণী!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

রণবীরের সঙ্গে বলিউডে অভিষেক করছেন কল্যাণী!

কল্যাণী প্রিয়দর্শন। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণের মালয়ালম ইন্ডাস্ট্রির তারকা অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। গত বছর স্বল্প বাজেটের ছবি দিয়ে মালয়ালম চলচ্চিত্রে ইতিহাস লেখেন এ তারকা। কেননা তার অভিনীত ‘‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ এখন পর্যন্ত ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি আয় করা সিনেমায় পরিণত হয়েছে। সর্বকালের সর্বোচ্চ আয় করা মালয়ালম ছবি হওয়ার পাশাপাশি এটি ভারতের প্রথম নারী সুপারহিরো চলচ্চিত্রও। বড় পর্দার পর ওটিটি প্ল্যাটফর্মেও এটি দাপট দেখিয়েছে। 

তার পর থেকেই ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকেই একের পর একের সিনেমার প্রস্তাব পাচ্ছেন কল্যাণী। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি অভিনেত্রী নিজেও স্বীকার করেছেন।  সেই সূত্র ধরেই কি এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন এই দক্ষিণী সুন্দরী? 

যদিও কোন সিনেমায় কাজ করতে যাচ্ছেন সে বিষয়ে এখনো স্পষ্ট করেননি অভিনেত্রী। এ নিয়ে সিনেমা সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেয়নি। তবে সংবাদমাধ্যম ১২৩ তেলেগু-র সূত্রমতে, পরিচালক জয় মেহতার ‘প্রলয়’ সিনেমার মাধ্যমে সর্বভারতীয় দর্শকদের সামনে হাজির হবেন কল্যাণী। 

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রণবীর সিংয়ের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’। বলিউডে দাপট দেখানো এই ছবির জয়রথ মুক্তির একমাস পেরিয়ে গেলেও এখনো থামেনি। অন্যদিকে, কল্যাণীর ‘লোকাহ’ রাজত্ব করেছে দক্ষিণে। ফলে দুই বক্স অফিস সেরা তারকার রসায়ন দেখার অপেক্ষায় ভক্তরা। 

‘প্রলয়’ সিনেমাটি রণবীরের ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হতে যাচ্ছে। এটি রণবীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘মা কসম ফিল্মস’ থেকে সহ-প্রযোজিত হবে। বৈজ্ঞানিক কল্পকাহিনী, পৌরাণিক রূপকথা এবং অতিপ্রাকৃত শক্তির মিশেলে তৈরি হবে এই সিনেমার গল্প। চলতি বছরের জুলাই-আগস্ট মাসে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। 

এবার দেখার পালা, আট বছর ধরে দক্ষিণ মাতানো এই অভিনেত্রী বলিউডে নিজের অবস্থান পোক্ত করতে পারেন কিনা!  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম