Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘ডন ৩’র পরিচালনায় থাকছেন না অ্যাটলি!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম

‘ডন ৩’র পরিচালনায় থাকছেন না অ্যাটলি!

অ্যাটলি কুমার ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত

Advertisement

রণবীর সিং ‘ডন ৩’ থেকে সরে যাওয়ার পর থেকেই জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ ও অভিনয় শিল্পীদের নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শাহরুখ খান আবার ‘ডন’ চরিত্রে ফিরতে পারেন, তবে শর্ত একটাই-ছবিটি পরিচালনা করবেন ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি। তবে সিনেমাসংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রগুলো একচেটিয়াভাবে এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। 

ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্র স্পষ্টভাবে জানায়, ‘অ্যাটলিকে ডন ৩-এ আনার গুঞ্জন পুরোপুরি ভিত্তিহীন। এই ছবির জন্য তার সঙ্গে কখনোই যোগাযোগ করা হয়নি এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’ 

এর আগে ২০২৩ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাটলি শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ বলেছিলেন। তিনি বলেন, ‘আমি খান স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি-ধৈর্য, নিখুঁতভাবে কাজ করা এবং সিনেমাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া। শাহরুখ স্যার আমাকে উন্নতির পথ দেখিয়েছেন। আমার পরবর্তী ছবিতে আরও ভালো ধারণা থাকবে এবং আমরা ‘জওয়ান’র চেয়েও বড় কিছু তৈরি করব।’ 

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ বলিউডের সর্বকালের অন্যতম সর্বোচ্চ আয়কারী ছবি। মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যেই সিনেমাটি বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছিল। শাহরুখ খান ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন নয়নতারা ও বিজয় সেতুপতি। আর ক্যামিও চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত ও দীপিকা পাড়ুকোন। জওয়ান ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল। 

এদিকে, ২০২৩ সালের আগস্টে ফারহান আখতার একটি বিশেষ ভিডিও প্রকাশ করে জানিয়েছিলেন, ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে রণবীর সিং মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায়, ক্যামেরার দিকে পিঠ দিয়ে বসে থাকা রণবীর সিগারেট জ্বালিয়ে নিজেকে ‘ডন’ হিসেবে পরিচয় দিয়ে ঘুরে ক্যামেরার দিকে তাকান। 

এর আগে এই আইকনিক চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। তবে রণবীর সিংয়ের সরে যাওয়ার গুঞ্জনের পর ‘ডন ৩’র চূড়ান্ত কাস্টিং নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জোর গুঞ্জন আছে, তৃতীয় কিস্তিতেও শাহরুখ খানকে দেখা যেতে পারে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম