Logo
Logo
×

Advertisement

বিনোদন

পুরুষ ও বিছানা নিয়ে সত্যিই কি বিতর্কিত মন্তব্য করেছিলেন টাবু?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম

পুরুষ ও বিছানা নিয়ে সত্যিই কি বিতর্কিত মন্তব্য করেছিলেন টাবু?

বলিউড অভিনেত্রী টাবু। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের আলোচিত অভিনেত্রী তাবাসুম ফাতিমা হাশমি ওরফে টাবু।  বয়স পঞ্চাশ পেরোলেও এখনো ব্যাচেলর জীবনই যাপন করছেন তিনি। যদিও নিজের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন ‘দৃশ্যম’ খ্যাত এই অভিনেত্রী। তবে অভিনয় দিয়ে সবসময়ই আলোচনায় থাকেন এই তারকা।  তবে এবার টাবুকে নিয়ে আলোচনা সম্পূর্ণই ভিন্ন এক কারণে। 

সম্প্রতি এই অভিনেত্রীর একটি ‘মন্তব্য’ সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে।  যদিও বরাবরই সংযত আচরণের জন্য পরিচিত তিনি, এর পরও কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টে দাবি করা হয়, টাবু নাকি বলেছেন— ‘আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! আর কিছু না। আমি একা থাকতেই ভালোবাসি। বিয়ে করতে চাই না।’ 

এমন একজন গুণি অভিনেত্রীর থেকে এই মন্তব্যের কথা ছড়িয়ে পড়তেই সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে।  অনেকেই টাবুকে লক্ষ্য করে তীর্যক মন্তব্য করতে থাকেন। কিন্তু এর মাঝেও অনেকের প্রশ্ন, টাবু কী আসলেই এমন কথা বলেছেন, নাকি তার বক্তব্য বিকৃত করা হয়েছে? 

এ সম্পর্কে বলিউডের একাধিক সূত্রের খবর, ‘বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। যে সাক্ষাৎকারের সূত্র ধরে এই দাবি করা হচ্ছে, সেখানে টাবু এমন কোনো শব্দচয়নই করেননি। তিনি মূলত বলেছিলেন, বর্তমানে তিনি নিজের ‘সিঙ্গেল’ জীবন উপভোগ করছেন এবং এই মুহূর্তে জীবনে কোনো পুরুষের প্রয়োজন বোধ করছেন না। বিয়ে বা সম্পর্কে জড়ানোর কোনো তাড়া নেই তার। ডিজিটাল প্ল্যাটফর্মে তার এই সাধারণ বক্তব্যকেই ‘তিল থেকে তাল’ বানিয়ে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে ইন্ডাস্ট্রির একাধিক মহলের দাবি। 

বিষয়টি নজরে আসার পর টাবুর টিমের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে, অভিনেত্রী কোথাও এমন কোনো মন্তব্য করেননি। এমনকি যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুয়া ও সম্মানহানিকর তথ্য ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম