Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে দৃশ্যে অভিনয়ের সময় ঘাবড়ে যান ইরফান, ফাঁস করলেন দিব্যা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম

যে দৃশ্যে অভিনয়ের সময় ঘাবড়ে যান ইরফান, ফাঁস করলেন দিব্যা

Advertisement

নিঃসন্তান দম্পতি। কাঁদতে কাঁদতে ঘনিষ্ঠ হচ্ছেন তারা।— এমন একটি দৃশ্য ছিল ‘হিস’ সিনেমায়। অভিনয় করেছিলেন বলিউডের কিংবদন্তি প্রয়াত অভিনেতা ইরফান খান ও অভিনেত্রী দিব্যা দত্ত। সেই দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঠিক কী অবস্থা হয়েছিল অভিনেতার। এবার প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘হিস’ সিনেমা নিয়ে কথা বলেছেন দিব্যা দত্ত। 

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার আগে ঘাবড়ে গিয়েছিলেন অভিনেত্রী। ভয় পাচ্ছিলেন। তিনি বলেন, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু দৃশ্যটা ভীষণ সুন্দর ছিল। নিঃসন্তান দম্পতি কান্নায় ভেঙে পড়েছেন সঙ্গম করতে করতে।

এ সিনেমার পরিচালক ছিলেন ডেভিড লিনচের কন্যা জেনিভার লিনচ। তাই সিনেমার সেটে বিদেশ থেকেও অনেকে এসেছিলেন। এ প্রসঙ্গে দিব্যা বলেন, সেটের অর্ধেক লোক ছিল বাইরের, অর্ধেক লোক আমাদের টিমের। সবাই দাঁড়িয়েছিলেন। তাই আমার বেশ ভয়ই লাগছিল। তিনি বলেন, সেই সময়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করানোর জন্য বিশেষ পরিচালক অথবা ‘ইন্টিমেসি ডিরেক্টর’-এর চল ছিল না। তাই অভিনেতা-অভিনেত্রীদের বেশ বেগ পেতে হয়েছিল।

অভিনেত্রী বলেন, সেই দৃশ্যের শুটিংয়ের ঠিক আগে আমি ইরফান খানকে খুঁজছিলাম তিনি কোথায়? পরিচালক বললেন— 'ও ছাদে বসে আছে। ও তোমার চেয়েও বেশি ভয় পেয়েছে।' অবশেষে ভয় কাটিয়ে তারা অভিনয় করেছিলেন। পরে অবশ্য ২০১৮ সালে ‘ব্ল্যাকমেল’ সিনেমায় আবার জুটি বেঁধেছিলেন তারা বলে জানান দিব্যা দত্ত। 

উল্লেখ্য, অভিনেতা ইরফান খান বলিউড ছাড়াও হলিউডেও অভিনয় করেছেন। ২০২০ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান এ কিংবদন্তি অভিনেতা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম