Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জেনিফারের সঙ্গে জুটি বেঁধে কোন চমক দেবেন অভিনেতা বিক্রান্ত?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

জেনিফারের সঙ্গে জুটি বেঁধে কোন চমক দেবেন অভিনেতা বিক্রান্ত?

অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি ২০২৫ সালে পেয়েছিলেন ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার। একটু একটু অভিনয়ের দিক থেকে ভাগ্যের চাকা যেন ঘুরছে। এবারও তার ব্যতিক্রম হবে না তা বলাই বাহুল্য। কারণ এবার বলিউডের গণ্ডি পেরিয়ে বিক্রান্তের হলিউড কানেকশন তৈরির অপেক্ষায় রয়েছেন সবাই। এবার অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের নতুন চমক দেবেন তিনি। আর তার আগামী সিনেমাতেই এই অসামান্য প্রাপ্তি ঘটতে চলেছে বলেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

আগামী থ্রিলার ঘরানার সিনেমা ‘হোয়াইট’-এ এবার একটি বিশেষ গান গাইবেন জেনিফার লোপেজ। আর তা বাস্তবায়িত হলে বিক্রান্তের সিনেমায় এক অন্য মাত্রা যোগ হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, একই সঙ্গে বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ারে এই আন্তর্জাতিক মানের সিনেমা এক মাইলফলক হতে চলেছে। 

জানা গেছে, জেনিফারের গলায় এই সিনেমার একটি বিশেষ গান শোনা যাবে বলেই সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে, যা মূলত ‘হোয়াইট’-এর ‘অ্যান্থেম’ হতে চলেছে বলেই গুঞ্জন। এই গান নাকি বাঁধা হবে ইংরেজি ও স্প্যানিশ ভাষায়। 

উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রথম থেকেই দর্শকদের নজর কেড়েছে। এবার এই তথ্য যেন সিনেপ্রেমী তো বটেই, সেই সঙ্গে বিক্রান্ত অনুরাগীদের মনে আলাদা খুশির আমেজ বয়ে এনেছে। অন্যদিকে জেনিফারের ভারতীয় ভক্তরাও এ খবরে বেজায় খুশি। তবে এখনো এ খবরে সিলমোহর দেননি নির্মাতারা। এখনো সবটাই নাকি রয়েছে আলোচনার পর্যায়।

উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরের থ্রিলার ঘরানার সিনেমা ‘হোয়াইট’-এর শুটিং শুরু হয়েছে অনেক দিন আগেই। সিনেমার অধিকাংশ শুটিংই হয়ে গেছে ইতোমধ্যে। এ থ্রিলার ঘরানার ছবি মূলত হতে চলেছে স্প্যানিশ ও ইংরেজি ভাষায়। তবে এ সিনেমা আরও একুশটি ভাষায় ডাবিংয়ের চিন্তাভাবনাও মার্কিন নির্মাতাদের তরফে করা হচ্ছে বলেই জানা গেছে। ইতোমধ্যে দক্ষিণ আমেরিকায় এই সিনেমার ৯০ শতাংশ শুটিং হয়ে গেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম