Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম

‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ

‘কিং’ সিনেমার একটি দৃশ্যে শাহরুখ খান। ছবি: সংগৃহীত

Advertisement

বহুল প্রতীক্ষার পর অবশেষে অপেক্ষার পালা শেষ হল। বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘কিং’-এর মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি ২০২৬ সালের বড়দিনের আগের দিন (২৪ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া পাবে। বিষয়টি শাহরুখ তার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন। 

শনিবার (২৪ জানুয়ারি) এ অভিনেতা ফেসবুকে ৪৫ সেকেন্ডের একটি টিজার শেয়ার করে ছবির মুক্তির দিন ঘোষণা করেন।  এই টিজার প্রকাশের পর থেকেই উন্মাদনায় মেতে উঠেছেন কিং খানের ভক্তরা। 

৩৫০ কোটি রুপি বাজেটে নির্মিত এ ছবিটি নিয়ে প্রথম যখন ঘোষণা দেওয়া হয়, তখন থেকেই ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভক্ত-দর্শকের মাঝে। কারণ এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় মেয়ে সুহানা খানের সঙ্গে দেখা যাবে শাহরুখকে। সিনেমায় বাবা-মেয়ের রসায়ন কেমন হয় তা দেখতেই যেন ভক্তদের আর তর সইছে না। 

ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে একজন দক্ষ ও রহস্যময় আততায়ীর ভূমিকায়, আর সুহানা থাকবেন তার শিষ্যার চরিত্রে। খলনায়ক হিসেবে একটি শক্তিশালী চরিত্রে থাকবেন অভিষেক বচ্চন।  এতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রাঘব জুয়েল ও আরশাদ ওয়ারসি। এক সিনেমায় এতসব তারার মেলা ছবিটি নিয়ে দর্শকের আগ্রহে বাড়তি মাত্রা যোগ করেছে। 

‘কিং’-এ সংগীত পরিচালনার দায়িত্বে আছেন ‘জওয়ান’ খ্যাত জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। তিনি দক্ষিণী সিনেমায় আধুনিক ও ব্যতিক্রমী সব কাজের জন্য প্রশংসিত।  ছবিটি পরিচালনা করছেন ‘পাঠান’ ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম