Logo
Logo
×

Advertisement

বিনোদন

গান গেয়েই আমি মানুষের ভালোবাসা পেয়েছি, তাই গানকেই লালন করতে চাই: সালমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম

গান গেয়েই আমি মানুষের ভালোবাসা পেয়েছি, তাই গানকেই লালন করতে চাই: সালমা

কণ্ঠশিল্পী সালমা। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা কিছু দিন আগেই ব্যক্তিগতজীবনে ঝড় বয়ে যায়। সংসার জীবনে বিচ্ছেদ হয়েছে তার। যদিও এটাকে ঝড় ভাবতে নারাজ তিনি। এ সংগীতশিল্পী বলেন, জীবনে অনেক কিছুই ঘটবে। সেটাকে আঁকড়ে ধরে থাকলে জীবন চলবে না। জীবনকে বরং জীবনের মতোই চলতে দেওয়া উচিত। 

সব কিছু কাটিয়ে এখন আগের চেয়ে আরও বেশি প্রত্যয়ী বলে জানিয়েছেন সালমা। তিনি বলেন, বাকি জীবন একাই পথ চলতে চান। নিজের মতো করে বাঁচতে চান। তাই এখন তার ভাবনাজুড়ে শুধুই গান আর গান। তিনি বলেন, গানে আগেও নিয়মিত ছিলেন, এখন আরও বেশি সময় দিচ্ছেন। 

চার বছর আগে ইউটিউবে নিজের চ্যানেলে ‘পিরিতের ঘর’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন। সেই গানটি নতুন করে আবারও আলোচনায় এসেছে। এর গীতিকার তারেক আনন্দ একদিন আগে তার ফেসবুক আইডিতে গানটি নতুন করে শেয়ার করে লিখেছেন— ‘গানটা ধীরে ধীরে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। সালমার কণ্ঠ সবসময় সুন্দর।’ জীবন ঘনিষ্ঠ এ গানটি সালমারও ভীষণ প্রিয় বলে জানিয়েছেন তিনি। 

এদিকে বর্তমানে স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সালমা। শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজারে একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেন তিনি। এর আগে গান গেয়েছেন সাভারের আশুলিয়ায়। সালমা বলেন, এখন আসলে জীবন নিয়ে বিষদ পরিকল্পনা করি না, ভাবিও না। তিনি বলেন, আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন, সেভাবেই ভালো থাকার চেষ্টা করছি। আমি আমার সন্তানদের মানুষের মতো মানুষ করতে চাই। আর বুকে লালন করতে চাই আমার গান। 

এ সংগীতশিল্পী বলেন, যেহেতু গান গেয়েই আমি মানুষের অপরিসীম ভালোবাসা পেয়েছি, তাই গানকেই লালন করে যেতে চাই। নতুন নতুন গান শ্রোতা-দর্শককে উপহার দিতে চাই। স্টেজ শোতেও গানে গানে মুগ্ধতা ছড়াতে চাই। গানের বাইরে আর কোনো ভাবনা নেই আমার। চলার পথে সবার সহযোগিতা চাই। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম