Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অক্ষয়ের ‘হেরা ফেরি ৩’ সিনেমার শুটিং শুরু না হওয়ার কারণ জানালেন পরেশ রাওয়াল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:২৮ এএম

অক্ষয়ের ‘হেরা ফেরি ৩’ সিনেমার শুটিং শুরু না হওয়ার কারণ জানালেন পরেশ রাওয়াল

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ‘হেরা ফেরি ৩’ সিনেমা কেন্দ্র করে অনেকবার আলোচনায় এসেছে। এ সিনেমার শুটিং শুরু হয়েও মাঝপথে থেমে গেছে। এখন চলছে দুই বন্ধুর মধ্যে জোর তরজা। পরেশ রাওয়ালের নামে ২৫ কোটি টাকার মামলা দায়ের করেছে অক্ষয়ের প্রযোজনা সংস্থা৷ কিন্তু এবার সেসব আলোচনা নস্যাৎ করে দিলেন পরেশ? 

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ‘হেরা ফেরি ৩’ নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, অনেক কথাই তো শুনেছি। অক্ষয়ের সংস্থা নাকি আমার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছে। যত না ঘটেছে তার চেয়ে বেশি আলোচনা হয়েছে। 

তাহলে কেন এখনো শুটিং শুরু হলো না এ সিনেমার?—এমন প্রশ্নের উত্তরে পরেশ বলেন, সিনেমার শুটিং শুরু না হওয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। প্রযোজনা সংস্থা এবং অক্ষয়ের মধ্যে কোনো সমস্যা হয়েছে। যার সমাধান হয়ে গেলেই আমি চুক্তিতে সই করে দেব। সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চেই সিনেমার শুটিং শুরু হবে।

এর আগে ২০২৫ সালের মার্চ মাসে পরেশ জানিয়েছিলেন, ‘হেরা ফেরি ৩’ সিনেমায় অভিনয় করবেন না তিনি। তারপর অবশ্য সিনেমায় ফেরার সুখবর নিজেই দিয়েছিলেন পরেশ রাওয়াল। 

এবার  ‘হেরা ফেরি ৩’ সিনেমাটি পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন। তবে এবার প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে স্বত্বাধিকার কিনে নিয়েছেন  অক্ষয় কুমার। তৃতীয় সিনেমাটি তার প্রযোজনায় তৈরি হচ্ছিল। অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালকে নিয়ে শুটিং শুরু হয়েছিল গত এপ্রিল মাসেই। এরই মধ্যে হঠাৎ পরেশ ঘোষণা দেন— তিনি সরে দাঁড়াচ্ছেন। তারপর থেকেই একের পর এক বাধা এ সিনেমা ঘিরে। আপাতত কবে শুটিং শুরু হয় সেটাই দেখার।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম