Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রিয়াংকা ও শাহরুখ জুটির পরও অভিনেত্রীকে দেশ ছাড়তে হলো কেন: শৈলেন্দ্র সিং

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম

প্রিয়াংকা ও শাহরুখ জুটির পরও অভিনেত্রীকে দেশ ছাড়তে হলো কেন: শৈলেন্দ্র সিং

Advertisement

একজন বলিউড বাদশাহ শাহরুখ খান, অন্যজন দেশিগার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সম্পর্ক নিয়ে একসময় বলিপাড়ায় তোলপাড় হয়েছিল। আবার তাদের প্রসঙ্গ উঠে এলো প্রযোজক শৈলেন্দ্র সিংয়ের মুখে। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শাহরুখ ও প্রিয়াংকার মধ্যে নানা বিষয়ে মিলের কথা জানালেন তিনি। কেবল অভিনেত্রী হিসাবে নয়, মানুষ হিসাবেও প্রিয়াংকার ভূয়সী প্রশংসা করেন এ প্রযোজক।

বলিউড প্রিয়াংকা চোপড়ার সঙ্গে ভালো আচরণ করেনি। এমনকি অভিনেত্রীকে যোগ্য সম্মান দেওয়া হয়নি বলেও দাবি করেন শৈলেন্দ্র সিং। এ প্রযোজক বলেন, আমাদের ইন্ডাস্ট্রির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া উচিত ছিল প্রিয়াংকা চোপড়ার মতো মানুষের। আমি এ প্রশ্নটা একাধিকবার করেছি— বলিউডের কণ্ঠ তাহলে কে? তিনি বলেন, সবাই এ জায়গায় আসতে চান। গত ১৫ বছর ধরে এ জায়গায় প্রযোজক, পরিচালক ও অভিনেতা করণ জোহর ছিলেন। কিন্তু কেন উনি বলিউডের মুখপাত্র হবেন?

প্রিয়াংকারই বলিউডের মুখপাত্র হওয়া উচিত ছিল বলে মনে করেন শৈলেন্দ্র সিং।  তিনি বলেন, কিন্তু আমরা ওর সঙ্গে এমন আচরণ করলাম, যে ওকে দেশটাই ছাড়তে হলো। সবচেয়ে বুদ্ধিমতী অভিনেত্রীকে আমরা চলে যেতে দিলাম। শুধু অভিনেত্রী নয়, মানুষ হিসাবেও প্রিয়াংকা খুবই ভালো বলে জানান এ প্রযোজক।

‘দেশিগার্ল’খ্যাত অভিনেত্রীর প্রশংসা তিনি বলেন, শাহরুখ খান নিজের কাজ খুব ভালো বোঝেন। উনি জানেন— উনি কে। খ্যাতি সম্পর্কেও ওর ধারণা রয়েছে। প্রিয়াংকা ও শাহরুখ— শীর্ষে থাকার মতো মানুষ। তাদেরই তো আমাদের ইন্ডাস্ট্রির অ্যাম্বাসেডর হওয়া উচিত। তাদের মধ্যে অনেক মিল রয়েছে। দুজনেই খুব প্রতিভাবান। খুব সুন্দরভাবে নিজেদের কর্মজীবন উপস্থাপন করতে পারে, নিজেকে সামাল দিতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম