Logo
Logo
×

Advertisement

বিনোদন

তিক্ততার মাঝেই মুখোমুখি শাহরুখ-হৃতিক, সেদিন কী ঘটেছিল?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

তিক্ততার মাঝেই মুখোমুখি শাহরুখ-হৃতিক, সেদিন কী ঘটেছিল?

শাহরুখ খান ও হৃতিক রোশন । ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়। ২০০০ সালে এ সিনেমাটি মুক্তি পায়। নায়ক হিসাবে এক তরুণ অভিনেতাকে পায় বলি ইন্ডাস্ট্রি। রাতারাতি ‘তারকা’ হয়ে ওঠেন হৃতিক রোশন। 

জানা গেছে, সেই সময় নাকি বলিউডের ‘কিং’ শাহরুখ খানের গদি টলমল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। অন্তত ভক্ত-অনুরাগীমহলে তেমনই খবর ছড়িয়ে পড়ে। রটে যায়, হৃতিক রোশনের খ্যাতির কারণে বলিবাদশাহ শাহরুখ খান নাকি হিংসে হয়েছে। আর তাতেই গণমাধ্যমে দাবি করা হয়, তাদের সম্পর্ক নাকি তিক্ত হয়েছে। সেই সময়ে হঠাৎই একদিন এক রেস্তোরাঁয় মুখোমুখি হন শাহরুখ খান ও হৃতিক রোশন। তারপর যা ঘটেছিল।

জনপ্রিয় রেস্তোরাঁর মালিক এডি সিং সেই দিনের মুখোমুখি ঘটনার বিষয়ে কথা বলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি শতকের গোড়ার দিকে, যখন চারদিকে শাহরুখ-হৃতিকের সম্পর্ক নিয়ে জোর আলোচনা চলছে, ঠিক তখনই একদিন তার রেস্তোরাঁয় দুজনের আগমন ঘটে। 

এডি সিং বলেন, প্রথম সিনেমার পরেই হৃতিক রোশন খ্যাতির শীর্ষে উঠেন। বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে— এতদিনের ‘কিং’ শাহরুখের প্রতিদ্বন্দ্বী হিসাবে হাজির নতুন ‘কিং’। তাদের নাকি এমনই খারাপ সম্পর্ক যে সামনাসামনি দেখা হলে হাতাহাতি পর্যন্ত হয়ে যেতে পারে— এমন কথাই রটত। ঠিক সেই সময়ে, একদিন আমার রেস্তোরাঁয় শাহরুখ খাচ্ছিলেন। এমন সময় দরজা ঠেলে ঢোকেন হৃতিক রোশন। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। সবাই আতঙ্কে, এবার না কোনো অঘটন ঘটে।

সত্যিই কি তেমন কিছু হয়েছিল? এমন প্রশ্নের উত্তরে রেস্তোরাঁ মালিক বলেন, এরপর একটি মিষ্টি মুহূর্ত তৈরি হয়। গোটা রেস্তোরাঁ যখন নিস্তব্ধ, ঠিক তখনই নাকি হৃতিক রোশনকে ঢুকতে দেখে শাহরুখ খান উঠে গিয়ে জড়িয়ে ধরেন তাকে। এরপর খানিক সৌজন্য বিনিময় হয় তাদের। হৃতিকের সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানান ইন্ডাস্ট্রির বাদশাহ। হাসিমুখে আলাপ সারেন হৃতিক রোশনও। সেদিন সবাই জানতে পারেন, তাদের মধ্যে বিরোধ কেবলই রটনা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম