Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রথমবার গ্র্যামি জিতলেন ৯০ বছর বয়সি দালাই লামা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

প্রথমবার গ্র্যামি জিতলেন ৯০ বছর বয়সি দালাই লামা

তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায় রোববার (১ ফেব্রুয়ারি) বসেছিল গ্র্যামির ৬৮তম আসর। এবারের আয়োজনে প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। ৯০ বছর বয়সে তিনি এই বিশেষ কীর্তি গড়লেন। 

এই আধ্যাত্মিক নেতার স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দ্য দালাই লামা’র জন্য তিনি এ পুরস্কারটি পান। সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে দালাই লামার এই অ্যালবামটি পুরস্কার পেয়েছে। এই বিভাগে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিনেত্রী কেথি গারভার, কৌতুকশিল্পী ট্রেভর নোয়া, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন এবং সংগীতশিল্পী ফ্যাব মরভান। 

গ্র্যামি জয় প্রসঙ্গে দালাই লামা জানান, তিনি এই সম্মান ‘কৃতজ্ঞতা ও বিনয়সহ’ গ্রহণ করছেন এবং এটিকে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না। তিনি বলেন, ‘এটি বিশ্বব্যাপী শান্তি, সহমর্মিতা, মানব ঐক্য এবং পরিবেশের দায়িত্বের স্বীকৃতি।’ 

অ্যালবামটিতে দালাই লামার সঙ্গে সহযোগিতা করেছেন প্রখ্যাত সরোদশিল্পী আমজাদ আলী খান এবং তার দুই পুত্র আমান আলী ব্যাঙ্গাশ ও আয়ান আলী ব্যাঙ্গাশ। ভারতীয় ধ্রুপদি সংগীতের আবহে অ্যালবামটির বর্ণনায় উঠে এসেছে শান্তি, সহমর্মিতা, দয়া, আশা এবং পরিবেশ সচেতনতার বার্তা। 

এই প্রকল্পে যুক্ত থাকা আমজাদ আলী খান জানান, দালাই লামার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে এটি একটি গভীর ব্যক্তিগত কাজ। শান্তি ও আশার বার্তা বহন করা এই সংগীত অভিজ্ঞতার অংশ হতে পারা আমার জন্য বিরাট এক সম্মানের বিষয়। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম