Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে যেখানে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম

হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে যেখানে

বলিউড অভিনেতা হৃতিক রোশন। ছবি : সংগৃহীত

Advertisement

বলিউডে খুব কমসংখ্যক সুপারস্টার আছেন, যাদের ফিটনেস আইকন বলে মনে করা হয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অভিনেতা হৃতিক রোশন। প্রায়ই যিনি তার সিক্সপ্যাক অ্যাবস দিয়ে মন জয় করে নেন ভক্ত-অনুরাগীদের। যে লুকে শুধু নারীরাই মুগ্ধ নন, হৃতিক রোশন মন ছুঁয়েছেন বহু পুরুষেরও। 

এ অভিনেতাকে নিয়ে তাই অনেকের মনেই প্রশ্ন— যাকে দেখতে এত ফিট, তিনি ঠিক কী কী ধরনের খাবার খেয়ে থাকেন? দীর্ঘদিন চলা এ প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ হৃতিক রোশন নিজেই। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভক্ত-অনুরাগীদের আগ্রহে নিজেই খোলাসা করেছেন অভিনেতা।

তার ওয়ার্কআউটের পরের খাবারের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন হৃতিক রোশন। ভক্ত-অনরাগীদের দেখিয়েছেন তার প্লেটে ঠিক যে যে ধরনের খাবার রয়েছে। প্লেটে একদিকে যেমন রয়েছে জোয়ারের রুটি, ঢেঁড়স, বিটরুট, বেগুন ও লাউ; ঠিক তেমনই আছে ডিমের সাদা অংশ ও ডাল, যা প্রোটিন এবং কার্বোহাইড্রেটের ব্যালান্স বলা চলে।

সামাজিক মাধ্যমে খাবারের প্লেটের ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ওয়ার্কআউটের পরে আমার খাবারের তালিকায় কী থাকে? অনেকের মনেই এমন প্রশ্ন। জোয়ারের রুটি, লাউ, ডিমের সাদা অংশ ও ডাল। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে, সবচেয়ে বেশি কোন খাবার খাওয়ার ইচ্ছে হয় মনে। আমার মতে, সেটি হলো এ ধরনের ভারতীয় খাবার। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।

এর আগে হৃতিক রোশন তার হাঁটুর সমস্যাসহ বেশ কিছু অসুস্থতা নিয়েও কথা বলেছেন। কখনো কখনো তার জিভে সমস্যা হতো, আবার কখনো কখনো তার শরীরের কিছু অংশ আটকে যায়। হৃতিক রোশন প্রথমে তার শরীরের গুরুতর সমস্যাগুলো হালকাভাবে নিয়েছিলেন। তবে পরে বিষয়টি বুঝতে পারেন, এটি বেশ কঠিন।

বেশ কিছু অসুস্থতা সত্ত্বেও হৃতিক রোশন বলিউডের সেরা নৃত্যশিল্পীদের মধ্যে একজন। তার লুক ও সিক্সপ্যাক মন কেড়েছে ভক্ত-অনুরাগীদের। এমনকি তাকে গ্রিক গডের সঙ্গেও তুলনা করা হয়। তবে এসব কিছুই সম্ভব হয়েছে, তার নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও পজিটিভ মানসিকতার ফলে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম