Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এপস্টেইন ফাইল দেখে হতাশ কঙ্গনা, জানালেন সমাধানের পথ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম

এপস্টেইন ফাইল দেখে হতাশ কঙ্গনা, জানালেন সমাধানের পথ

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত সম্প্রতি ‘এপস্টেইন ফাইলস’ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, ফাঁস হওয়া তথ্য পড়ে তিনি বিস্মিত ও হতাশ বোধ করেছেন।

কঙ্গনার দাবি, এমন তথ্যে দেখা যাচ্ছে যে, বিখ্যাত ও ক্ষমতাশালী মানুষদের মধ্যে অপরাধকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করার প্রবণতা রয়েছে। তিনি লিখেছেন, এটি তার কাছে চরম উদ্বেগের বিষয়। ছোটবেলা থেকে যাদের তিনি তারকা বা প্রভাবশালী হিসেবে দেখেছেন, তাদের নাম এ ধরনের বিতর্কে জড়ানো সমাজের ভবিষ্যতের জন্য চিন্তার বিষয়।

অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, বর্তমান প্রেক্ষাপটে মানবিক মূল্যবোধ টিকে থাকবে কিনা। তবে তিনি সমাধানের কথাও বলেছেন। তার মতে, ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ এবং সনাতন দর্শনই নৈতিক সংকট থেকে বের হওয়ার পথ দেখাতে পারে। 

কঙ্গনা বলেন, যেমন পুরাণে দেবতা ও অসুরের লড়াই থাকে, তেমনি আজকের মানুষকেও নিজের পথ বেছে নিতে হবে।

উল্লেখ্য, কঙ্গনার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ইমার্জেন্সি’। অভিনয়ের পাশাপাশি তিনি ভারতের মান্ডি কেন্দ্রের নির্বাচিত সংসদ সদস্য। সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে স্পষ্ট অবস্থান প্রকাশ করার জন্য তিনি নিয়মিতভাবে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম