Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অর্জুনের পোস্টে মালাইকার লাভ রিঅ্যাক্ট, তবে কি আবারও একসঙ্গে দেখা যাবে?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম

অর্জুনের পোস্টে মালাইকার লাভ রিঅ্যাক্ট, তবে কি আবারও একসঙ্গে দেখা যাবে?

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুর। ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুরের সম্পর্ক ভেঙেছে অনেক দিন হলো। কিন্তু তাদের প্রেমের বিচ্ছেদ হলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এখনো আলোচনা-সমালোচনার গুঞ্জন জোরালো। তবে এ তারকা জুটির প্রেম ভাঙলেও বারবারই নানা সময়ে, নানাভাবে কাছাকাছি এসেছেন তারা। আবার তেমনই একমুহূর্ত তৈরি হয়েছে।

 সম্প্রতি অভিনেতা অর্জুন কাপুর তার মায়ের জন্মদিনে মাকে নিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন। এবার সেই পোস্টে কমেন্ট করেছেন অভিনেত্রী মালাইকা অরোরা।

সামাজিক মাধ্যম পোস্টে অর্জুন তার মাকে কতটা মিস করেন, সেই আকুল বার্তা দিয়েছেন। মায়ের অবর্তমানে তিনি যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, সেটিও তুলে ধরেছেন। অভিনেতা লিখেছেন—জীবন আমার প্রতি অত্যন্ত নিষ্ঠুর হয়েছে। তবে আমি ঠিক আবার উঠে দাঁড়াব। আমি আগেও আঘাত সহ্য করেছি, এবারও উঠে দাঁড়াব।  

অর্জুন আরও লিখেছেন— যে মা আমাকে শিখিয়েছেন কীভাবে জীবনের মুখোমুখি দাঁড়াতে হয়। আমরা নিশ্চয়ই একদিন সবাই মিলে জন্মদিন উদযাপন করব।

মাকে নিয়ে অর্জুনের সেই পোস্টে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন মালাইকা অরোরা। তবে অভিনেত্রী ছাড়াও অর্জুনের সেই পোস্টে বলিউডের অনেক তারকাই রিঅ্যাক্ট করেছেন। 

অর্জুন কাপুরের বোন জাহ্নবী ও খুশি কাপুর, কাকা সঞ্জয় কাপুর এবং কারিনা কাপুর খান, রাকুলপ্রিত সিং, বীর দাস, আলি ফজল এবং জোয়া আখতারসহ শিল্পের সহকর্মীরা হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম