Logo
Logo
×

Advertisement

অন্যান্য

সমালোচনার মুখে প্রিয়জনকে প্রকাশ্যে আনলেন পাকিস্তানের আলোচিত মডেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম

সমালোচনার মুখে প্রিয়জনকে প্রকাশ্যে আনলেন পাকিস্তানের আলোচিত মডেল

Advertisement

পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী লাইবা খান কিছুদিন আগে সৌদি আরবের মদিনায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সেই সময় বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন তিনি। কিন্তু বিয়ের খবর সবাইকে জানালেও স্বামীর পরিচয় গোপন রাখেন তিনি। স্বামীর মুখের কোনো ছবি প্রকাশ করেননি অভিনেত্রী। এবার সব স্পষ্ট করলেন।

সামাজিক মাধ্যমে বিয়ের খবর জানালেও লাইবা খান স্বামীর ছবি প্রকাশ না করায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন। অভিনেত্রীর ভক্ত-অনুরাগীসহ নেটিজেনরা এ বিষয়টি নিয়ে নানা সমালোচনা করেন। বিভিন্ন ধরনের কটাক্ষ শুরু হলে তা নজরে পড়ে অভিনেত্রীর। সেই তীব্র সমালোচনার জবাবে এবার স্বামীর মুখ দেখিয়েছেন  লাইবা খান।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী লাইবা খানের বিয়ের দোপাট্টায় লেখা নাম থেকে বোঝা যায়―তার স্বামীর নাম জাওয়াদ আলি। বিয়ের সময় স্বামীর মুখ দেখালেও বর্তমানে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে প্রাকবিবাহ অনুষ্ঠান মায়ুনের ছবি পোস্ট করেছেন।

সেখানে তার স্বামীর মুখ স্পষ্টভাবেই দেখা গেছে। বিয়েতে সোনালি রঙের টিলা ও ঐতিহ্যবাহী উজ্জ্বল কমলা রঙের পিশওয়াসে নিজেকে সাজিয়েছিলেন লাইবা খান।  অন্যদিকে তার স্বামী জাওয়াদ সেজেছিলেন মার্জিত অফ-হোয়াইট কুর্তার সঙ্গে ম্যাচিং কোটে। রোদে ভেজা ছবিগুলোয় বেশ প্রাণবন্ত দেখা গেছে।

সামাজিক মাধ্যমে স্বামীর ছবি পোস্ট করে লাইবা খান ক্যাপশনে লিখেছেন— এবার খুশি হও, সবাই মাশআল্লাহ বলো। এ পোস্টের পর তার ভক্ত-অনুরাগীরা প্রিয় তারকাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম