Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘ম্যায় হু না’-এর সিক্যুয়েলে থাকছেন শাহরুখ খান!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

‘ম্যায় হু না’-এর সিক্যুয়েলে থাকছেন শাহরুখ খান!

‘ম্যায় হু না’ ছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় বলিউড ছবি ‘ম্যা হু না’-এর মাধ্যমে পরিচালনায় অভিষেক করেন নৃত্য পরিচালক ফারাহ খান। কেন্দ্রীয় চরিত্রে থাকা শাহরুখ খান অভিনীত ২০০৪ সালের এ ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়। বলিপাড়ায় নতুন গুঞ্জন, দুই দশক পর এবার এর সিক্যুয়েল বানাতে যাচ্ছেন ফারাহ। শোনা গেছে, প্রথম সিনেমার পর এর দ্বিতীয় কিস্তিতেও কেন্দ্রীয় চরিত্রে থাকতে পারেন শাহরুখ। 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এ সম্পর্কে জানায়, ‘ম্যায় হু না’-র দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া নিয়ে ইতোমধ্যে আলোচনা সেরেছেন শাহরুখ ও ফারাহ। তবে শাহরুখ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। আগামী মে মাসে ‘কিং’ ছবির শুটিং শেষ করার পরই এ নিয়ে সিদ্ধান্ত নেবেন অভিনেতা। 

শোনা যাচ্ছে, সিক্যুয়েলে শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে। একেবারে ভিন্নধর্মী দুটি চরিত্রে তাকে হাজির করার পরিকল্পনা করেছেন ফারাহ খান। এই ডাবল-রোল ভাবনাই নাকি অভিনেতাকে বেশ আগ্রহী করে তুলেছে। 

দেশাত্মবোধক গল্পের ছোঁয়ায় ছবির কাহিনি আবর্তিত হবে, যেখানে অ্যাকশন ও হালকা কমেডিও থাকবে। ভারতের বিরুদ্ধে নতুন এক হুমকিকে কেন্দ্র করেই এগোবে ‘ম্যা হু না’-এর গল্প। নির্মাতা মূল ছবির আবহ বজায় রেখেই গল্পকে আধুনিকভাবে উপস্থাপনের পরিকল্পনা করছেন বলে জানা যায়। তবে সিক্যুয়েলে এবার আগের মতো কলেজ চত্বর নয়, বরং আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশপ্রেমের গল্প তুলে ধরা হবে। 

উল্লেখ্য, এখন পর্যন্ত শাহরুখ-ফারাহ জুটি একসঙ্গে মোট তিনটি ছবি করেছেন। সবগুলোই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। ২০০৪ সালে ‘ম্যা হু না’-র পর ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ এবং ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ ভালো আয় করেছে। 

কিছুদিন আগে নিজের ইউটিউব ভ্লগেও কিং খানকে নিয়ে আবারও ছবি বানানোর ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন ফারাহ। তাই ভক্তরাও এখন দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম