Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সিনেমার গান লঞ্চিং অনুষ্ঠানে বিপাকে শাহিদ কাপুর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম

সিনেমার গান লঞ্চিং অনুষ্ঠানে বিপাকে শাহিদ কাপুর

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা শাহিদ কাপুর মুম্বাইয়ে আয়োজন করা ‘পান কি দুকান’ সিনেমার গানের লঞ্চিং অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে অভিনেতা ‘ও রোমিও’র একটি গানে নাচের জন্য ভক্তদের মঞ্চে আমন্ত্রণ জানান। এমন সময়ে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। আর তাতেই বিপাকে পড়েন তিনি। ব্যাপারটা যেন খাল কেটে কুমির আনার মতোই। নাচের জন্য ভক্তদের মঞ্চে ডেকে যেন রীতিমতো নিজেরই বিপদ ডেকে আনলেন শাহিদ কাপুর। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের একপর্যায়ে শাহিদ কাপুর মজা করে কয়েকজন ভক্তকে মঞ্চে এসে নাচার আমন্ত্রণ জানান। কিন্তু এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একসঙ্গে বিপুলসংখ্যক ভক্ত মঞ্চের দিকে ছুটে আসেন এবং অভিনেতাকে ঘিরে ধরেন। নিরাপত্তাকর্মীরা ভিড় সামলাতে হিমশিম খেলে দ্রুত শাহিদ কাপুরকে সরিয়ে নেওয়া হয়।

অনুষ্ঠানে ভক্তদের মাত্রাতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে মঞ্চ ছাড়তে বাধ্য হন অভিনেতা। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সেখান থেকে সরে যান তিনি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় মঞ্চে ফিরে অনুষ্ঠান সম্পন্ন করেন। এ সময় শাহিদ কাপুরের সঙ্গে অভিনেত্রী তৃপ্তি দিমরি উপস্থিত ছিলেন।  

ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভক্তদের এই বিশৃঙ্খলার ভিডিওটি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, উত্তেজিত ভক্তদের সামলাতে নিরাপত্তাকর্মীরা রীতিমতো লড়াই করছেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শাহিদ কাপুর আবার মঞ্চে ফেরেন। এ সময় তিনি ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান এবং সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন। এরপর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠান শেষ হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম