Logo
Logo
×

Advertisement

বিনোদন

মারা গেছেন অভিনেতা তিনু করিম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

মারা গেছেন অভিনেতা তিনু করিম

অভিনেতা তিনু করিম। ফাইল ছবি

Advertisement

মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তার। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে ফেসবুকে রাশেদ মামুন অপু লেখেন, ‘অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি (বরিশাল) গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই...। তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা উদ্‌যাপন করব ভাবলাম। সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।’

গত বছরের ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। শ্বাসকষ্ট বাড়লে তাকে ঢাকায় আনা হয়, আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৩ ডিসেম্বর লাইফসাপোর্টে নেওয়া হয় তিনুকে। ৪০ দিন হাসপাতালে কাটানোর পর গত জানুয়ারির প্রথম সপ্তাহে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনু করিম। কিন্তু সুস্থতার মধ্যেই হার্ট অ্যাটাক।

তিনু করিমের স্ত্রী হুমায়রা নওশিন সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনি একদম সুস্থ ছিলেন। তিন দিন আগেই আমরা গ্রামের বাড়ি বরিশালে এলাম। সব ঠিক ছিল। দুপুরের দিকে শরীর খারাপ লাগছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তারেরা তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ডাক্তারেরা জানিয়েছেন।’

দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ার তিনু করিমের। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তার টিভি নাটকে অভিষেক। এরপর নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন নিয়মিত। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনু করিম। অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এ অভিনেতা। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম