Logo
Logo
×
   

বিনোদন

প্রাণনাশের হুমকি রণবীরের, আতঙ্কে পরিবার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

প্রাণনাশের হুমকি রণবীরের, আতঙ্কে পরিবার

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং আবারও হুমকিবার্তা পেলেন। পরিচালক রোহিত শেঠির বাড়িতে হামলার পরের দিনই হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে হুমকি পান এ অভিনেতা। এবার বিষ্ণোই গ্যাংয়ের সদস্যের পরিচয়ে এক ব্যক্তি রণবীরকে ভয়েস মেসেজে পাঠিয়েছেন। সেই মেসেজে রণবীরকে 'লাইনে না এলে ফল ভুগতে হবে' বলা হয়েছে। তা না হলে অভিনেতার কর্মীদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে।

সেই ভয়েস মেসেজে রোহিত শেঠির নামও উল্লেখ করা হয়েছে। ভয়েস মেসেজে রণবীর সিংয়ের উদ্দেশে বলা হয়েছে— 'তোমার সব কর্মীকে চিনি।' রণবীর কথা না শুনলে যে তার কর্মীদের টার্গেট করা হবে, তেমনটিই বলা হয়েছে ওই ভয়েস মেসেজে। গণমাধ্যমসূত্রে জানা গেছে, এ হুমকি মেসেজ আসার পরেই রণবীরের বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ভয়েস মেসেজে আরও বলা হয়েছে—'রণবীর সিং, তুমি উপদেশ দিতে খুব ভালোবাসো। এবার আমার কথা শোনো। তোমার অধীনে যারা কাজ করে— ম্যানেজার, স্টাফ, তাদের সব তথ্য আমাদের কাছে আছে। সরাসরি তোমাকে কিছু বলব না, আমরা ওদের আঘাত করা শুরু করব। তখনই তোমার হুঁশ ফিরবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম