Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘ডন ৩’-এ অভিনয় করা নিয়ে মুখ খুললেন হৃতিক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

‘ডন ৩’-এ অভিনয় করা নিয়ে মুখ খুললেন হৃতিক

হৃতিক রোশন ও রণবীর সিং। ছবি: সংগৃহীত

Advertisement

নির্মাতা ফারহান আখতারের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’।  এই সিরিজের প্রথম দুই কিস্তিতে অভিনয় করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তৃতীয় কিস্তিতে শাহরুখের জায়গায় রণবীরের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা থাকলেও গুঞ্জন ওঠে এই ছবিটি থেকে ‘ধুরন্ধর’ তারকাও সরে দাঁড়িয়েছেন। 

এরপরই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে শাহরুখ বা রণবীর নয়, তৃতীয় কিস্তিতে আইকনিক এই চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন।  অনেকেই ভেবেছিলেন এই গুঞ্জনই হয়তো সত্যি হতে চলেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন হৃতিক। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এ নিয়ে জবাব দেন ‘কৃষ’খ্যাত এই তারকা। অভিনেতা বলেন, ‘ক্রমাগত এই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। এবার মনে হয় এর রাশ টানার সময় এসে গিয়েছে। কারণ গুঞ্জন আর এখন গুঞ্জন থাকছে না। 

এটা রীতিমতো নানা বিতর্কের জন্ম দিচ্ছে, যা দিনের পর দিন সহ্য করাও এবার মুশকিল হয়ে দাঁড়িয়েছে। চারদিকে গুঞ্জন, আমি নাকি ‘ডন থ্রি’ ছবিতে অভিনয় করছি।’ 

এখন পর্যন্ত এই সিনেমার কোনো প্রস্তাবই পাননি জানিয়ে হৃতিক বলেন, ‘আমি একটা কথাই বলতে চাই, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ছেড়ে যাওয়া জুতায় আমি পা গলাচ্ছি না। তার থেকেও বড় কথা আমার কাছে কখনো এই ছবির প্রস্তাবই আসেনি। যা রটছে তার পুরোটাই ভুয়া, ভিত্তিহীন।’ 

পাশাপাশি গণমাধ্যমের কাছে তিনি অনুরোধ জানান, গুজব না ছড়িয়ে তারা যেন সংবাদের সত্য-মিথ্যা যাচাই করে তারপর সংবাদ পরিবেশন করেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম