Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মুক্তির দুদিনেও নজরকাড়তে পারল না শাহিদ-তৃপ্তির 'ও রোমিও'

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম

মুক্তির দুদিনেও নজরকাড়তে পারল না শাহিদ-তৃপ্তির  'ও রোমিও'

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও অভিনেত্রী তৃপ্তি দিমরি অভিনীত 'ও রোমিও' সিনেমা মুক্তি পেয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মুক্তি পাওয়া এ সিনেমাটি ভালোবাসা দিবসে নজরকাড়তে পারেনি। মাত্র ১.৫ কোটি টাকা আয় করেছে। এই সংগ্রহ এক বা দুই কোটি টাকা বাড়তে পারে। কিন্তু এ আয় খুব একটা চোখে পড়ার মতো হয়নি।

প্রেম দিবসে মুক্তি এ সিনেমাটির আয় নিয়ে নির্মাতারা অনেক আশাবাদী ছিলেন। কিন্তু দুই দিনে মাত্র ১.৫ কোটি টাকা আয় খুব একটা চোখে পড়ার না।

একটি সূত্র জানায়, শাহিদ কাপুরের সিনেমাটি ৮.৫ কোটি টাকা আয় করে প্রথম ওপেনিং করে। ট্রেড বিশ্লেষকরা মনে করেছিলেন যে, ছবিটি প্রথম ওপেনিং সপ্তাহান্তে ভালো আয় করতে পারে। তবে দ্বিতীয় দিনের কালেকশন খুব একটা নজর কাড়তে পারেনি। দ্বিতীয় দিন শনিবার ও রোমিও ১০.২ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে 'বর্ডার ২' এদিন আয় করেছে ১.৯০ লাখ। 'মরদানি ৩' আয় করেছে ৪৩.১৫ লাখ টাকা।

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ও সানি দেওলের ‘বর্ডার ২’ বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছিল তাদের প্রথম সপ্তাহান্তে। তবে শাহিদ কাপুরের সিনেমার প্রথম দুই দিনের আয় তেমন প্রভাব ফেলেনি। 

এখন দেখার বিষয়—রবিবার এ সিনেমাটি নজরকাড়া আয় করতে পারে কিনা। তবে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ এ আয়ের ওপর প্রভাব ফেলতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম