Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

তিহার জেল থেকে বের হলেন রাজপাল, ছাড়া পেয়ে যা বললেন অভিনেতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম

তিহার জেল থেকে বের হলেন রাজপাল, ছাড়া পেয়ে যা বললেন অভিনেতা

বলিউড অভিনেতা রাজপাল যাদব। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে ‘চেক বাউন্স’সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে জেলে গিয়েছিলেন। ৯ কোটি টাকার ঋণ শোধ করতে না পারার অভিযোগেই আইনি জটিলতায় পড়েছিলেন রাজপাল যাদব। নিজেই তিহার জেলে আত্মসমর্পণ করেছিলেন তিনি। ১২ দিন জেলে থাকার পর অবশেষে অন্তর্বর্তী জামিনে ছাড়া পান তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পড়তেই তিহার জেল থেকে বেরিয়ে আসেন এ অভিনেতা।

এ অভিনেতাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের ভিড়। সবাই তার কথা শুনতে চান। জেল থেকে বেরিয়ে রাজপাল বলেন, ৩০ বছর ধরে বলিউডে কাজ করছি। বলিউডের প্রতিটি মানুষ, সাধারণ মানুষ থেকে ছোট শিশুরা— সবাই আমার সঙ্গে ছিল। 

শুধু দেশের নাগরিকদের নয়, দিল্লি হাইকোর্টকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি আদালতের প্রতিটি শুনানিতে ছিলাম। আগামী দিনে সব শুনানিতে উপস্থিত থাকব। আমি ১৫০ কোটি মানুষের থেকে যে ভালোবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার নয়। রাজপাল বলেন, ধন্যবাদ আদালতকে, আমার পক্ষের সত্যটা তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য।  

উল্লেখ্য, রাজপাল যাদবের বিরুদ্ধে ৯ কোটি টাকার ঋণ শোধ করতে না পারার অভিযোগ ছিল। এ নিয়ে আদালতে মামলা হয়। অভিযোগকারী পক্ষের আইনজীবী অবনীত সিংহ সিক্কার দাবি— রাজপাল মোট সাতটি চেকে সই করেছিলেন। প্রতিটির অঙ্ক ছিল দেড় কোটি টাকা। চেক বাউন্স হওয়ার পর আদালত প্রতিটি মামলায় তাকে তিন মাস করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে প্রতিটি চেকের জন্য ১ কোটি ৩৫ লাখ টাকা করে জরিমানাও ধার্য করা হয়।

আগামী ১৮ মার্চ রাজপাল যাদবের মামলার পরবর্তী শুনানি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম