Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রমজানে ‘শরবত সমাহার’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপক রিচি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

রমজানে ‘শরবত সমাহার’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপক রিচি

রিচি সোলায়মান। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান দীর্ঘ বিরতি শেষে আবারও পর্দায় ফিরছেন। ঈদ সামনে রেখে অভিনয়ে সরব হলেও থাকছেন উপস্থাপনায়। অভিনয়ের পাশাপাশি এবার তিনি হাজির হচ্ছেন উপস্থাপকের ভূমিকায়। পবিত্র রমজান মাসজুড়ে দীপ্ত টিভির বিশেষ আয়োজনে নিয়মিত দেখা যাবে তাকে। 

প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার করা হবে ‘শরবত সমাহার’ নামের একটি অনুষ্ঠান। সেখানেই তিনি উপস্থাপকের দায়িত্বে থাকবেন। নানা ধরনের দেশি-বিদেশি শরবতের রেসিপি ও পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। রমজানের ইফতারকে আরও রঙিন ও স্বাস্থ্যকর করতে থাকবে বিশেষ সব পানীয়ের প্রস্তুত প্রণালি, যা দর্শকদের সামনে ভিন্ন স্বাদ তুলে ধরবেন রিচি সোলায়মান।

শুধু রিচিই নন, একই চ্যানেলে রমজানজুড়ে আরও কয়েকটি রান্নাবিষয়ক অনুষ্ঠান প্রচার করা হবে। প্রতিদিন বিকাল ৩টা ৫০ মিনিটে ‘মজার রান্না’ অনুষ্ঠানে উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ইফতার, সেহরি ও রাতের খাবারের বিভিন্ন পদ তুলে ধরা হবে এ অনুষ্ঠানে। প্রযোজনায় রয়েছেন কাজী ফাহিমুল হক অরিন।

এ ছাড়া দুপুর ২টা ২০ মিনিটে প্রচার করা হবে ‘কাজী ফার্মস কিচেন সহজ ইফতার’। এ অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন শাবাবা ইসলাম। বিকাল ৪টা ৫ মিনিটে থাকবে ‘ডিজিটাল কিচেন’, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী রান্না উপস্থাপন করবেন একদল অভিজ্ঞ শেফ। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন মাহমুদা মাহা। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম