Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাবা হারালেন মৌমিতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

বাবা হারালেন মৌমিতা

ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউড অভিনেত্রী মৌমিতা মৌ ২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত 'তোমারই আছি তোমারই থাকব' সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এরপর 'তুই শুধু আমার', 'মাটির পরী', 'মাস্তানি', 'অন্তর্জ্বালা' ও 'অন্ধকার জগৎ'সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমার পাশাপাশি নাটকেও নিয়মিত কাজ করে চলেছেন অভিনেত্রী। এর মধ্যেই পরিবারে নেমে আসে দুঃসংবাদ।

মৌমিতা মৌয়ের বাবা মো. মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজ বাসায় মারা যান তিনি। এ বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী।

মৌমিতা মৌ বলেন, তার বাবা ক্যানসারের শেষ পর্যায়ে ছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ কারণে তিনি কিছু দিন ধরে অভিনয়ে থেকেও বিরতি নিয়েছিলেন। সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন অভিনেত্রী। 

এর আগে সামাজিক মাধ্যমে বাবার অসুস্থতায় এক আবেগঘন পোস্ট দিয়েছিলেন মৌমিতা মৌ। সেই পোস্টে অভিনেত্রী লিখেছিলেন— মাত্র ৩/৪ মাসের মধ্যে কী থেকে কী হয়ে গেল। একটা রিপোর্ট সব কিছু এলোমেলো করে দিল। এ রকম একটা সময় পার করতে হবে কখনই ভাবিনি।  তিনি বলেন, এখন আমি বুঝি, দায়িত্ব কী জিনিস। এখন আমি জানি ধৈর্য কীভাবে ধরতে হয়। এখন আমি বুঝতে পারি, তোমার সুস্থতা ছাড়া আমি কতটা অসহায়।

মৌমিতা মৌ বলেন, কবে তুমি আবার নাম ধরে ডাকবা? কবে তুমি আবার শাসন করবা? কবে তুমি আবার আদর করবা? তোমার স্মৃতিগুলো খুব মনে পড়ছে আব্বু। হে আল্লাহ আমার আব্বুকে সুস্থতা দান করুন, আমিন।

পরিবার সূত্রে জানা যায়, আজ (১৮ ফেব্রুয়ারি) বুধবার বেলা ১১টায় মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে মরহুম মো. মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম