Logo
Logo
×

Advertisement

বিনোদন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

Advertisement

ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার হয় গত রোববার (১৫ ফেব্রুয়ারি)। ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অবশেষে বাসায় ফিরেছেন তিনি। জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। এখন তানিয়া আগের চেয়ে অনেকটা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।

অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তাই সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বা নতুন কাজের বিষয়ে যোগাযোগ না করার অনুরোধ করা হয়েছে। 

এদিকে তানিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে একটি বিবৃতিতে অনুরোধ জানানো হয়, আপাতত কাজ বা শুটিং সংক্রান্ত বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ না করতে। সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  জানা গেছে, বর্তমানে বাসায় থেকেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন তিনি।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া বৃষ্টি নিজের অসুস্থতার খবরটি প্রকাশ করেন। হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি শেয়ার করে তিনি জানান, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে এবং সবার কাছে দোয়া চান। সেই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের শুভকামনায় তার সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

৯ মাস পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি

৯ মাস পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম