Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

১৪ বোতল মদসহ আটকের খবর নিয়ে যা বললেন মেহজাবীন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

১৪ বোতল মদসহ আটকের খবর নিয়ে যা বললেন মেহজাবীন

মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

Advertisement

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি দেশের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়, ২০২৫ সালের ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ  আটক হয়েছিলেন এই অভিনেত্রী। এ সময় তার সঙ্গে আরও ছিলেন স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।

অভিযোগ ওঠে, মদসহ আটক হলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাদের ছেড়ে দেন। পরে এই বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক ও সমালোচনার মুখে পড়েন মেহজাবীন।

এ নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী। রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রতিক্রিয়া জানান তিনি। পোস্টে মেহজাবীন পাল্টা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে।

আরও পড়ুন
ভালো আছেন তানিয়া বৃষ্টি

অভিনেত্রীর কথায়, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে।

আপনারা অনেকেই জানেন, কিছু দিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল।  আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’

আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’

প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগের কথা প্রকাশ করে মেহজাবীন আরও লেখেন, ‘সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে- যা একেবারেই কাম্য নয়।’

পোস্টে নারীদের বিরুদ্ধে সাইবার টার্গেটিংয়ের প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সবশেষে শুধুমাত্র কাজ দিয়েই আলোচনায় থাকার আশা ব্যক্ত করে অভিনেত্রী লেখেন, ‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি, আপনারা সবাই পাশে থাকবেন।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম