Logo
Logo
×

Advertisement

বিনোদন

কলকাতার কোন জিনিস ভালো লাগে ফারিণের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

কলকাতার কোন জিনিস ভালো লাগে ফারিণের

তাসনিয়া ফারিণ। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

Advertisement

দেশের ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে অবস্থান করছেন কলকাতায়। সেখানে ঢাকাই সুপারস্টার শাকিব খানের আসন্ন ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় সেখানকার অলিগলিতে শুটিং করতে হচ্ছে তাকে।

সম্প্রতি এক আলাপচারিতায় এই অভিনেত্রী কলকাতায় শুটিংয়ের অভিজ্ঞতা, সেখানকার সংস্কৃতি এবং বাংলাদেশ ও ভারতের শোবিজ নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।

এর আগেও অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ শিরোনামের একটি সিনেমার শুটিং করতে কলকাতা গিয়েছিলেন তিনি। তবে এবারের মতো কলকাতা শহরের অলিগলিতে পুরোদমে শুটিং করার স্বাদ নিতে পারেননি তখন।

ফারিণ বলেন, ‘শুটিংয়ের জন্য ঘোরাঘুরি খুব কম হচ্ছে, তবে কলকাতার ক্যাফে কালচারটা খুব ভালো লাগে। স্পেশালি হিন্দুস্তান পার্কের ওই রাস্তাটায় যে পরিমাণ ক্যাফে আছে, ওটা মনে হয় এক মাস ঘুরলেও শেষ হবে না।’

দুই ইন্ডাস্ট্রির কাজের ধরনে মিল-অমিল সম্পর্কে অভিনেত্রীর ভাষ্য, ‘যেহেতু আমরা একই ভাষায় কথা বলি আমাদের কালচার, খাওয়া-দাওয়া সবকিছুতে অনেক মিল।  আমাদের সেন্টিমেন্ট এবং ফ্যামিলি ভ্যালুসের ক্ষেত্রেও আমরা একই সুতোয় গাঁথা বলতে পারি।

অমিল বলতে দুই ইন্ডাস্ট্রির প্যাটার্ন বা নিয়মগুলো আলাদা। বাংলাদেশে সিনেমা বা ওটিটির ক্ষেত্রে একটু লং টাইম শুটিং হয়, আর নাটকগুলো খুব তাড়াতাড়ি শুট হয়।’

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের দুই বাংলায়ই কাজ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তাসনিয়া ফারিণ বলেন, ‘অবশ্যই হওয়া উচিত। এতে ইন্ডাস্ট্রির পরিসর বৃদ্ধি পাবে এবং ইকোনমিক্যালিও মঙ্গলজনক হবে। যখন দুই দেশ এক হয়ে কাজ করবে তখন আরও বড় বড় সিনেমা তৈরি হবে।'

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

আরও পড়ুন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম