Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ের আগে রাশমিকা মান্দানার সাবেক প্রেমিকের মন্তব্য ভাইরাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

বিয়ের আগে রাশমিকা মান্দানার সাবেক প্রেমিকের মন্তব্য ভাইরাল

রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে আর কোনো লুকোচুরি নয়। আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়ছেন এ তারকা জুটি। উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে বিয়ে করবেন তারা। সব প্রস্তুতি শেষ, চলছে বিয়ের ধুমধাম আয়োজন।

তবে এই মাহেন্দ্রক্ষণের আগেই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানার সাবেক বাগদত্তা ও কন্নড় অভিনেতা রক্ষিত শেঠি। রাশমিকার সঙ্গে বিচ্ছেদ ও তার ক্যারিয়ার নিয়ে পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে।

এর আগে ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার সেটে রাশমিকা মান্দানা ও রক্ষিত শেঠির পরিচয় হয়। এটিই ছিল অভিনেত্রীর প্রথম সিনেমা। শুটিং চলাকালীন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৭ সালে তারা বাগদান সম্পন্ন করেন। তবে এক বছরের মাথায় ২০১৮ সালে সেই সম্পর্কে ইতি টানেন এ জুটি।

মূলত ক্যারিয়ারের প্রতি অভিনেত্রীর অতি মনোনিবেশ এবং ব্যক্তিগত মতপার্থক্যের কারণেই এ বিচ্ছেদ বলে সেই সময় গুঞ্জন উঠেছিল। পরে ২০২৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা প্রসঙ্গে রক্ষিত শেঠি বলেছিলেন— আমাদের মধ্যে আজও যোগাযোগ রয়েছে। বিনোদন জগতে রাশমিকার অনেক বড় স্বপ্ন রয়েছে এবং সে সেই স্বপ্নের পেছনেই ছুটছে। স্বপ্নপূরণ করাই তার একমাত্র লক্ষ্য। আমাদের উচিত তাকে সমর্থন করা। বিচ্ছেদের পর রাশমিকা নীরব থাকলেও রক্ষিত শেঠির এই ইতিবাচক মন্তব্যটি বর্তমান বিয়ের আবহে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা হচ্ছে।

এদিকে জীবনের নতুন অধ্যায় শুরু করতে একদম প্রস্তুত বিজয়-রাশমিকা জুটি। অনুষ্ঠানের আগে রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতির মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেন এ প্রেমিক যুগল। সেখানে তাদের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন। 

সবচেয়ে মজার বিষয় হচ্ছে— তারা তাদের এ মিলনকে ভক্তদের দেওয়া নামেই উৎসর্গ করেছেন। সামাজিক মাধ্যমে তাদের শেয়ার করা স্ট্যাটাসে লেখা ছিল—'আমাদের প্রিয় ভালোবাসার মানুষেরা। আমরা নিজেরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের একটি নাম দিয়েছিলে— ভিরোশ (Virosh)। তাই আজ ভরা হৃদয়ে তোমাদের সম্মানেই আমরা আমাদের এই একসঙ্গে পথচলাকে নাম দিচ্ছি— The Wedding of VIROSH। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।’ 

Advertisement

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম