Logo
Logo
×

Advertisement

বিনোদন

দীর্ঘ বিরতির পর ফিরছেন মিম মানতাশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম

দীর্ঘ বিরতির পর ফিরছেন মিম মানতাশা

মিম মানতাশা। ছবি: সংগৃহীত

Advertisement

২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেন অভিনেত্রী মিম মানতাশা। এরপর থেকে নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করে যাচ্ছেন তিনি। একটা সময় টানা ব্যস্ত সময় পার করলেও বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে আছেন এ অভিনেত্রী। ফটোশুট ও বিজ্ঞাপনে সক্রিয় থাকলেও অভিনয়ে উপস্থিতি তুলনামূলক কম। তবে দীর্ঘ বিরতি শেষে আবারও পর্দায় ফিরছেন মিম মানতাশা।

নাটক কিংবা বিজ্ঞাপন— সব কাজেই বেছে বেছে এগোচ্ছেন এ লাক্সতারকা। অনেক কাজের প্রস্তাব পেলেও মন সায় না দিলে কোনো কাজ করেন না তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এখন অভিনয়ে আরও বেশি সময় দিতে চান বলে জানিয়েছেন মিম মানতাশা।

অভিনেত্রী বলেন, শুরু থেকেই কাজের বিষয়ে একটু চুজি ছিলাম, মাঝে হয়তো সেটা আরও বেশি ছিল। আমার কাছে কাজটা আত্মতৃপ্তির জায়গা। তাই মনের মতো না হলে সেটি আমাকে টানত না।

এ লাক্সতারকা বলেন, এখন সত্যি সত্যি আমার কাজের সংখ্যা বাড়ানো উচিত। এখন নিজের কাজের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি বুঝতে পারছেন তিনি। তাই অভিনয়ে আরও সময় দেওয়ার পরিকল্পনাও করছেন তিনি।

নিজেকে শান্তশিষ্ট স্বভাবের কথা উল্লেখ করে মিম মানতাশা বলেন, সবার সঙ্গে হয়তো ওইভাবে যোগাযোগ করতে পারি না। কিন্তু আমি অনেক ভাগ্যবতী যে, কিছু মানুষ আছেন, যারা সব সময় আমার খোঁজখবর নেন।

তিনি বলেন, আমি আমার এতটুকু ক্যারিয়ারে সাংবাদিকদেরও অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আমাকে নিয়ে কখনো কোনো ভুল নিউজ বা চটকদার নিউজ দেখিনি। অনেকের মধ্যে যেটা দেখি। সেদিক থেকেও আমি অনেক ব্লেসড। এ অভিনেত্রী বলেন, ইতোমধ্যে বেশ কিছু কাজের স্ক্রিপ্ট এসেছে, কয়েকটা পড়েছি। আরও কিছু রয়ে গেছে।

সম্প্রতি কয়েকটি সিনেমার প্রস্তাব এসেছে বলেও জানিয়েছেন মিম মানতাশা। এর মধ্যে ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি সিনেমায় প্রধান নায়িকা হিসেবে কাজের প্রস্তাবও এসেছে। যদিও সেটি প্রাথমিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ আছে। তবে কোন সিনেমার, সে বিষয়ে কিছুই বলতে চান না অভিনেত্রী। তবে প্রাথমিকভাবে জাস্ট কথা হয়েছিল। এরপর আর তেমন কিছু জানি না বলেও জানান মিম মানতাশা।

উল্লেখ্য, মিম মানতাশা সম্প্রতি আইস্ক্রিম, রেইনবো পেইন্টস ও হেলিও ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। এর মধ্যে কিছু প্রচারে এসেছে, কছিু মুক্তির অপেক্ষায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম