Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

উরফির জামা কেটে কেক খাওয়ানোর স্টাইল দেখে হতবাক ভক্তরা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

উরফির জামা কেটে কেক খাওয়ানোর স্টাইল দেখে হতবাক ভক্তরা

Advertisement

লাইমলাইটে থাকতে গেলে ঠিক কী করতে হয়, তা ভালো করেই জানেন মিডিয়া ব্যক্তিত্ব ও টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ। কোনো সিনেমায় অভিনয় না করেও আজ বড় বড় তারকার সঙ্গে ওঠবস তার। স্টাইল স্টেটমেন্টকে একেবারে অন্যমাত্রায় নিয়ে গেছেন যিনি, ঠিক সেই উরফি জাভেদ এবার এসে দাঁড়ালেন একেবারে কেকে মোড়া পোশাকে। 

এমন দৃশ্য এখন পর্যন্ত কেউ হয়তো দেখেননি। স্বল্প পোশাকে যাকে সবসময় দেখে অভ্যস্ত সবাই, সেই উরফি জাভেদ এবার নিজের পোশাক দিয়ে আবার সবাইকে চমকে দিলেন। তিনি প্রমাণ করলেন, ক্রিয়েটিভিটির অন্য আরেক নামই হলো উরফি জাভেদ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি একটি কালো রঙের পোশাক পরে এসেছিলেন, যা দেখে অনেকেই প্রথমে ভেবেছিলেন— শুধু কেকের নকশা করা পোশাক পরেছেন তিনি। কিন্তু তারপর যখন উরফি নিজের পোশাক থেকে কেক কেটে সবাইকে খাওয়াতে শুরু করলেন, তখন সেই দৃশ্য যেন একেবারে মনে রাখার মতো।

উরফি জাভেদের এই নতুন স্টাইল সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন—এই কেকটা কেউ খাবেন না, ওর গ্যাসের সমস্যা রয়েছে। আরেক নেটিজেন লিখেছেন, ‘আজ আমার জন্মদিন, আর আজকেই উনি এমন ড্রেস পরে এলেন।’

অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘আমি জানি না কীভাবে উনি এমন জামা পরে এলেন? আর এরাও বা কেমন মানুষ যে কেকটা খেয়েও নিচ্ছেন। ভীষণ নোংরা লাগছে।’ 

তবে যে যাই বলুক না কেন— উরফি জাভেদ কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তে বাঁচেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম