Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে নিজের বিরক্তি উগরে দিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

যে কারণে নিজের বিরক্তি উগরে দিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী

বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। ছবি: যুগান্তর

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রীর ঝুলিতে মাত্র একটি সুপারহিট সিনেমা। কিন্তু তারপরও তাকে নিয়ে আলোচনার শেষ নেই। সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। বারবার প্রশ্ন উঠেছে— কেন অভিনেত্রী ‘ম্যায়নে প্যার কিয়া’ সিনেমায় অভিনয়ের পর আর খুব বেশি অভিনয় করলেন না? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমানে সিনেমার ধারা যে অনেকটাই বদলে গেছে তা ভীষণভাবে উপলব্ধির কথা জানান ভাগ্যশ্রী। সিনেমায় অহেতুক নায়ক-নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গেও মুখ খুললেন তিনি?

পরবর্তীকালে বেশ কিছু মারাঠি সিনেমায় দেখা গেছে তাকে। হাতেগোনা কয়েকটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। কিন্তু এখনকার সিনেমা অনেকটাই বদলে যাওয়া প্রসঙ্গে ভাগ্যশ্রী বলেন, আগে পুরুষতান্ত্রিক গল্পই মূলত দেখানো হতো। ইদানীংকালে নারীকেন্দ্রিক সিনেমা বেশি তৈরি হচ্ছে। কিন্তু অহেতুক ঘনিষ্ঠ মুহূর্ত দিয়ে নাটকীয়তা তৈরির প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। 

অভিনেত্রী বরাবরই নিজের মতামত নিয়ে স্পষ্ট কথা বলেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক ঠিক থাকার টিপসও দেন ভাগ্যশ্রী। পুরুষের উদ্দেশে অভিনেত্রী বলেন, পুরুষকে বলছি— যদি আপনার স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ করেন, তাহলে বুঝবেন সে শারীরিক-মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময়ে একজন নারীর প্রতি সহমর্মিতা প্রকাশ করার উপদেশ দিয়েছেন ভাগ্যশ্রী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম